রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার বাড়ল দ্বিগুণ! কত হল মোট ভোটার
রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার বাড়ল দ্বিগুণ! কত হল মোট ভোটার
রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন। এই নতুন ভোটার তালিকায় দ্বিগুণেরও বেশি বাড়ল নতুন ভোটদাতার সংখ্যা। নতুন ভোটদাতার সংখ্যা ১.১২ শতাংশ থেকে বেড়ে হল ২.৩৮ শতাংশ।

রাজ্যে কত হল মোট ভোটার
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা অনুযায়ী ২০২২-এর ১ জানুয়ারি পর্যন্ত ভোটার সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১ জন। এবং মহিলা ভোটার ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন।

কত সংযোজিত, বিয়োজন কত
২০২২-এর ৫ জানুয়ারি প্রকাশিত নতুন ভোটার তালিকায় রাজ্যে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৬ লক্ষ ১৩ হাজার ৭২১ জন। ভোটার তালিকা থেকে আর বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ১৭৮ জন। অর্থাৎ ১০ লক্ষেরও বেশি ভোটার বেড়েছে এবার। উল্লেখ্য, কয়েক মাস আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটার সংশোয়জন ও বিয়োজনের কাজ শুরুর কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

এর আগে কত ছিল ভোটার
নির্বাচন কমিশনের সেই ঘোষণার পর খসড়া ভোটার তালিকায় ৭৯ হাজার বুথে ৭ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জনের নাম নথিভুক্ত ছিল। তার মধ্যে পুরুষ ভোটার ছিল ৩ কোটি ৭৩ লক্ষ ৩১ হাজার ৬৫৭ জন। আর মহিলা ভোটার ছিল ৩ কোটি ৫৯ লক্ষ ৭৩ হাজার। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ১ হাজার ৫৩৭ জন।

পুরনো ও নতুন ভোটার তালিকার ফারাক
নতুন ভোটার তালিকায় ৭ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ২৬৭ জনের জায়গায় মোট ভোটার হলেন ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৩১ হাজার ৬৫৭ জন থেকে বেড়ে হল ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১ জন। আর মহিলা ভোটার ৩ কোটি ৫৯ লক্ষ ৭৩ হাজার থেকে বেড়ে হল ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৫৩৭ জন থেকে বেড়ে হল ১ হাজার ৬৪২ জন।

রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারের বার্তা
খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৮২ জন। চূড়ান্ত ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটারের মধ্যে মহিলা ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৬ জন। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছে, নিরবিচ্ছিন্নভাবে ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশন নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।












Click it and Unblock the Notifications