ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC (সেন্ট্রাল) সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি

রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের শীর্ষস্তরে আবারও বড়সড় রদবদলের নির্দেশ দিয়েছে কমিশন। সেই সঙ্গে অন্তত ১২ জন পুলিশ সুপারকেও (এসপি) বদলি করা হয়েছে। পাশাপাশি, কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদেও আনা হয়েছে পরিবর্তন।

DC

নতুন নির্দেশ অনুসারে, কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাঁর পরিবর্তে ওই দায়িত্ব দেওয়া হল আইপিএস অফিসার ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। এর ফলে কলকাতা শহরের পুলিশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ এল।

প্রশাসনিক মহলের মতে, রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বচ্ছ এবং নিরপেক্ষ রাখার জন্য কমিশন এই ধরনের পদক্ষেপ নিয়েছে। এর আগেও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রাজ্যের পুলিশ প্রশাসনের বদল করা হয়েছিল।

গত সোমবারই রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। পীযূষ পাণ্ডেকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় নতুন ডিজিপি হিসেবে সিদ্ধনাথ গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিজি এবং আইজিপি (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকেও সরানো হয়েছে। আর তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদে নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। আর ফলে নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তন এখন স্পষ্ট।

এই বার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপারদের বদল করা হয়েছে। তালিকায় রয়েছে বীরভূম, পূর্ব মেদিনীপুর, ডায়মন্ড হারবার, মালদা এবং কোচবিহারের মতো জেলা। প্রশাসনিকভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ জেলাগুলিতে নতুন পুলিশ সুপার নিয়োগ করা হয়েছে।

নতুন নির্দেশ অনুসারে, বীরভূম জেলার পুলিশ সুপার হিসেবে ২০১১ ব্যাচের আইপিএস অফিসার সূর্য প্রতাপ যাদব দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে কোচবিহারের ২০১৬ ব্যাচের আইপিএস অফিসার জসপ্রীত সিংকে নতুন এসপি করা হয়েছে। এ ছাড়াও বারাসত পুলিশ জেলার নতুন এসপি হিসেবে ২০১২ ব্যাচের আইপিএস অফিসার পুষ্পা দায়িত্ব নিতে চলেছেন। এই বদলির কারণে একাধিক জেলার পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্ব আসতে চলেছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে, নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং ভোট প্রক্রিয়া যাতে নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই ধারাবাহিক বদলির সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। আগেও নির্বাচন ঘোষণা হওয়ার পর বিভিন্ন রাজ্যে পুলিশ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের নজির রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+