২৯৭টি বুথে পুনর্নির্বাচন দাবি বিজেপির, কমিশনের দিল মাত্র ১টি বুথে ভোটের নির্দেশ
বিজেপি ২৯৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। সেই দাবিকে আমল দিল না নির্বাচন কমিশন। কমিশন ২৯৭টির মধ্যে মাত্র একটি বুথে পুনর্নিবাচন করার সিদ্ধান্ত নিল।
বিজেপি ২৯৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। সেই দাবিকে আমল দিল না নির্বাচন কমিশন। কমিশন ২৯৭টির মধ্যে মাত্র একটি বুথে পুনর্নিবাচন করার সিদ্ধান্ত নিল। ২৯ এপ্রিল রাজ্যের তৃতীয় দফা ভোটের দিনই কোচবিহারের শীতলকুচির ১৮১ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। কমিশনের এই সিদ্ধান্তে বিরোধীদের দাবি নস্যাৎ হল।

প্র্থম দফায় কোচবিহারের বিভিন্ন বুথে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে। শীতলকুচির ওই বুথে দীর্ঘসময় বন্ধ ছিল ভোটগ্রহণ। অভিযোগ, মকপোলের ভোট না মুছেইভোটগ্রহণ শুরু হয়েছিল ইভিএমে। সেই কারণ খতিয়ে দেখে জেলাশাসক ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্ক্রুটনি হয়েছিল কি না খতিয়ে দেখা হয়। তাদের রিপোর্টের ভিত্তিতেই হয় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত।
কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথন দফার ভোট হয়েছিল ১১ এপ্রিল। এই দুই কেন্দ্রের মধ্যে কোচবিহার নিয়েই বেশি অভিযোগ জমা পড়ে। শুধু কোচবিহারেই পুনর্নিবার্চনের দাবি ওঠে ২৯৭টি আসনে। নির্বাচন কমিশনের দাবি, ভোটদান কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ছিল। ভোট পড়েছিল ৮৩.৮৮ শতাংশ।
বিরোধীদের অভিযোগ, ভোটের দিন যেসব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না, সেইসব বুথেই গন্ডগোল হয়েছে। সেইসমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তোলে বিজেপি। বিজেপির দাবি ছিল ২৯৭ বুথে পুনর্বির্বাচন আর সিপিএমের দাবি ছিল ৬৩টি বুথে পুনর্নির্বাচন।












Click it and Unblock the Notifications