স্ক্রুটিনিতে অসঙ্গতি ও বিজেপির দাবিতে সম্মতি! বারাসত ও মথুরাপুরের দুটি বুথে সোমবার পুনর্নির্বাচনের নির্দেশ
সোমবার রাজ্যের দুই কেন্দ্রে ফের নির্বাচন। বারাসত ও মথুরাপুরের একটি করে বুথে সোমবার পুনর্নির্বাচন য়হতে চলেছে। এব্যাপারে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত এদিন ডায়মন্ডহারবারের চারশোর বেশি বুথে এবং মথুরাপুরের ১২ টি বুথে পুনর্নির্বাচনের দাবি করে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।
যে দুটি বুথে সোমবার পুনর্নির্বাচন হতে চলেছে, সেগুলি হল বারাসত লোকসভার দেগঙ্গার ৬১ নম্বর বুথ এবং মথুরাপুর লোকসভার অন্তর্গত কাকদ্বীপের ২৬ নম্বর বুথ। সোমবার সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ওই পুনর্নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

শনিবার ওই দুই কেন্দ্রে নির্বাচন ছিল। রবিবার স্ক্রুটিনি করে দেখে নির্বাচন কমিশন। সেই সময় বারাসত লোকসভার দেগঙ্গার ৬১ নম্বর বুথে এবং মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
বিজেপির তরফে ওই দুই বুথ-সহ আরও বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। নির্বাচনের সময় বুথগুলিতে দেদার ছাপ্পা ও ভুয়ো ভোটিংয়ের অভিযোগ করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল দুপুর দেড়টার পর থেকে ভুয়ো ভোট ও ছাপ্পার শুরু।
কমিশনের তরফে ওই দুই কেন্দ্রের সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুনর্নির্বাচনের কথা যাতে সাধারণ মানুষ জানতে পারেন, তার জন্য লাউড স্পিকারে ও ড্রাম বাজিয়ে প্রচারের কথা বলা হয়েছে।
এদিন বিজেপির তরফে শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনের কাছে ডায়মন্ডহারবারের চারশোর বেশি বুথে এবং মথুরাপুরের বারোটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানান। বিজেপির অভিযোগ ওইসব বুথে ভোটগ্রহণ স্বচ্ছভাবে হয়নি। সিসি ক্যামেরায় কারচুপির অভিযোগও তিনি করেন নির্বাচন কমিশনের কাছে।
বিজেপির তরফে ডায়মন্ডহারবারের যেসব বুথে পুনর্নির্বাচনের দাবি করা হয়েছে, তার মধ্যে রয়েছে ফলতার সবকটি বুথ। এছাড়াও রয়েছে বজবজ, মহেশতলা এবং মেটিয়াবুরুজ ও সাতগাছিয়ার বেশ কিছু বুথ। এছাড়াও মথুরপুরের অন্তর্গত সাগর এবং কাকদ্বীপের বেশ কিছু বুথেও কারচুপির অভিযোগ তোলা হয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications