অবিলম্বে নির্বাচনী আইনের আমূল সংস্কার হওয়া উচিত, বিধানসভায় দাঁড়িয়ে কমিশনকে তীব্র আক্রমণ মমতার

আট দফায় বাংলায় ভোট ঘোষণার পর থেকে একাধিক ইস্যুতে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে কমিশন সুবিধা করে দিচ্ছে বলেও ভোট চলাকালীন একাধিকবার তোপ দেগেছেন তিনি। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে ভোট চল

আট দফায় বাংলায় ভোট ঘোষণার পর থেকে একাধিক ইস্যুতে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে কমিশন সুবিধা করে দিচ্ছে বলেও ভোট চলাকালীন একাধিকবার তোপ দেগেছেন তিনি। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে ভোট চলাকালীন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের নেতারা। অভিযোগ জানিয়েছেন।

কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে বারবার অভিযোগ তুলেছে তৃণমূল। এবার ভোট মিটে যাওয়ার পরও নির্বাচন কমিশনকে কার্যত তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আমূল সংস্কার দাবি করলেন তিনি।

অধ্যক্ষ নির্বাচনী অনুষ্ঠানে কমিশনকে নিশানা মমতার

অধ্যক্ষ নির্বাচনী অনুষ্ঠানে কমিশনকে নিশানা মমতার

আজ শনিবার বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠান থেকেই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন তিনি। রাজ্যের প্রশাসনিক প্রধানের দাবি, অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত। মমতা বলেন, নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। চিরকূট দিয়ে বদলি করে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। বারবার আমরা অভিযোগ জানিয়েছি। কিন্তু কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি জানি নির্বাচন কমিশন কোথায় রিগিং ঠেকাবে। কড়া ব্যবস্থা নেবে। টি এন শেষনের সময় থেকে তাই দেখে আসছি। এখন তো পুরো উল্টো। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহযোগিতায় রিগিং হচ্ছে। এটা কমিশন? আর তাই কমিশনের আমূল পরিবর্তন হওয়া উচিত বলে মনে করেন তিনি।

নতুন সকাল আমাদের কাছে

নতুন সকাল আমাদের কাছে

এদিন বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন প্রজন্ম আমাদের ভোট দিয়েছে। যা আমাদের নতুন করে পথ দেখাবে। মমতা বলেন, যেভাবে আমাদের নতুন প্রজন্ম ভোট দিয়েছে তা আমাদের কাছে নতুন সকালের কাছে। অবশ্যই তাদের ভরসা আমরা রাখব, বিধানসভায় বলেন মমতা। তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বাংলার ক্ষমতায় এসেছে মমতা। এটা অবশ্যই ঐতিহাসিক। আর তা সম্ভব বাংলার মানুষ এবং মহিলাদের জন্যে। বিধানসভায় দাঁড়িয়ে তাই বাংলার মানূষকে আরও একবার ধন্যবাদ দিতে ভুললেন না। বাংলার মা-বোনেদের জন্য কাজ করবে নতুন সরকার, জানিয়েছেন মমতা।

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা মমতার

বাংলায় কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণ নিয়েও ফের এদিন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটা সরকার শপথ নিয়েছে ২৪ ঘণ্টা হয়নি তার মধ্যে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিয়েছে। তিনি বলেন, বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা। বিজেপির ডবল ইঞ্জিন প্রচারের পাল্টা তৃণমূলের ডবল সেঞ্চুরি। একই সঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে ফের একবার রাজ্যের মানুষের কাছে শান্তির বার্তা দেন মমতা। তিনি বলেন, এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে নজর রাখুন। কেউ হিংসা করতে চাইলে, এফআইআর করুন। পুলিশকেও এই বিষয়ে কড়া হওয়ার জন্যে নির্দেশ দেন।

বাংলার মেরুদণ্ড সবসমই শক্তিশালী

বাংলার মেরুদণ্ড সবসমই শক্তিশালী

শনিবার বিধানসভা ছিল স্পিকার নির্বাচন। রাজ্যে হিংসার অভিযোগ করে স্পিকার নির্বাচন বয়কট করে বিজেপি। যা নিয়ে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম ভাষণে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলার মানুষ বিজেপিকে বয়কট করেছে। সেই কারণে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে বিজেপি। স্পিকার নির্বাচনে বিজেপির বয়কট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ওদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাও ওরা বয়কট করল। আসলে মানুষই ওদের বয়কট করেছে। তিনি বলেন, বাংলার মেরুদণ্ড সবসমই শক্তিশালী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+