বাংলায় ভূতুড়ে ভোটার, মমতার বিস্ফোরক অভিযোগের পরেই কমিশনের হাতে মারাত্মক নথি! তাহলে সত্যিই...
Election Commission: ২৬ এ বাংলায় বিধানসভা নির্বাচন (2026 Assembly Election West Bengal)। হাতে এখনও কয়েকটা মাস। এখন থেকেই জয়ের আসন ফিক্সড করে ফেলল তৃণমূল কংগ্রেস (TMC)। 'আবকি বার ২১৫ পারের' ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আজ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে কর্মীদের এই টার্গেট বেঁধে দিয়েছেন।
একই সঙ্গে 'ভূতুড়ে ভোটার' নিয়েও একের পর এক বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)
। পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের নাম বাংলার ভোটারদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বলে মারাত্মক অভিযোগ। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেত্রী মমতা। যা রীতিমত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কমিশন (election commission) ।

জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগের পরেই একটি বৈঠক হয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে সমস্ত জেলার এডিএম সহ আধিকারিকদের সঙ্গেও কথা বলা হয় বলে দাবি এক সংবাদমাধ্যমের। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জেলা আধিকারিকদের সঙ্গে কথা বলে বেশ কিছু তথ্য নির্বাচন আধিকারিকরা পেয়েছেন। এমনকী একই নম্বরের এপিক কার্ডের কথাও জানতে পেরেছেন। এরপরেই কমিশনের আধিকারিকরা বৈঠক করেন এবং কেন্দ্রীয় কমিশনকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের।
শুধু তাই নয়, এই কার্ডগুলি নিয়ে তদন্ত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আগামী ৪ মার্চ একটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনারের এই বৈঠক হবে। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়েও বিস্তারিত আলোচনা কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের সঙ্গে হতে পারে বলে খবর। এই বিষয়ে যদিও কমিশনের তরফে কিছু বলা হয়নি।
Election Commission: কী বলছেন মুখ্যমন্ত্রী?
নেতাজি ইন্ডোরে এদিন মমতা বলেন, পঞ্জাব-হরিয়ানার বহু ভোটারের নাম ঢুকে যাচ্ছে। নির্বাচন কমিশনের আশীর্বাদে এই কাজ বিজেপি করছে। মহারাষ্ট্র-দিল্লি না বুঝলেও বাংলা বুঝে গিয়েছে বলে আক্রমণ শানান। মুখ্যমন্ত্রীর কথায়, দুটি এজেন্সি বাংলায় কাজ করছে। অনলাইনের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। যেখানে হরিয়ানা সহ একাধিক রাজ্যের ভোটারদের নাম বাংলার ভোটের তালিকায় জুড়ে দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত বক্তব্যের সঙ্গে বেশ কিছু প্রমাণ্য নথিও সামনে আনেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, বাংলার মানুষের ভোট অন্য রাজ্যে চলে যাবে। এই বিষয়ে এখন থেকেই নেতা-কর্মীদেরই ময়দানে নামার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications