এসআইআরে নিযুক্ত বিএলওদের নিরাপত্তা নিশ্চিতের দাবি শুভেন্দুর, স্বেচ্ছাসেবক নিয়োগ করবে নির্বাচন কমিশন

কাল বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কবে থেকে শুরু হবে তা জানিয়ে দেবে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে।

এসআইআরের কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের কোথাও প্রলোভন দেখানো হচ্ছে, কোথাও বা হুমকি দেওয়া হচ্ছে। এই আবহে এসআইআরের কাজে যাঁরা যুক্ত থাকবেন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিএলওদের হুমকির মুখে পড়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, এ রাজ্যে এটা অস্বাভাবিক নয়। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের আধিকারিকদের উপর হামলা হয়। রাজপুর-সোনারপুরে শুল্ক দফতরের আধিকারিকের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে ৫৩ জন জেহাদি। মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের অফিস ঘেরাও করেন। এতদিন আরিজ আফতাবকে নির্বাচন কমিশনে রেখে তিনি ভোট করিয়েছেন। এবার মনোজ আগরওয়াল দেখুন কী করবেন। বিএলওরা নির্বাচন কমিশনে জানান।

এদিকে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়ায় বুথ-স্তরের অফিসারদের (বিএলও) সহায়তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের কথা ভাবছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)। কমিশন সূত্রে খবর, এই স্বেচ্ছাসেবকদের সরকার থেকে নেওয়া হবে। প্রতিটি ব্লকে সরকারি কর্মচারীদের মধ্য থেকে এই স্বেচ্ছাসেবকদের নির্বাচন করা হবে বলে মনে করা হচ্ছে। এই প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হতে পারে।

পিটিআইকে কমিশনের এক আধিকারিক জানান, "এই পরিকল্পনাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই সহায়করা বিএলওদের তালিকা তৈরির ফর্ম পূরণে সাহায্য করবেন এবং প্রয়োজনে বিকল্প হিসেবেও কাজ করতে পারবেন।" মূলত ১,২০০-এর বেশি ভোটার আছে এমন ভোটকেন্দ্রগুলিতে স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, "প্রতিটি বুথে ভোটারের সংখ্যা নির্দিষ্ট করায় রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ১৪,০০০ বাড়তে পারে। বর্তমানে ৮০,০০০ ভোটকেন্দ্র থেকে তা প্রায় ৯৪,০০০-এ পৌঁছে যেতে পারে।" এই প্রক্রিয়ার জন্য, বিভিন্ন জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা (বিডিও) স্কুল পরিদর্শকদের কাছে স্থায়ী শিক্ষক, কেরানি এবং অন্যান্য সরকারি কর্মীদের তালিকা চেয়েছেন। এই কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন। যোগাযোগের বিবরণসহ তালিকাগুলো ২৯ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের ভাতা সম্পর্কে জানতে চাইলে ওই আধিকারিক জানান, নির্বাচন কমিশন এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+