বাংলার জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ! বৃহস্পতিবার থেকে শুরু করবেন কাজ
রাজ্যের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। তাঁর নাম অজয় নায়েক। তিনি রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে পরামর্শ দেবেন বলে জানা গিয়েছে।
রাজ্যের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। তাঁর নাম অজয় নায়েক। তিনি রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে পরামর্শ দেবেন বলে জানা গিয়েছে। বুধবার সন্ধেয় রাজ্যে আসলেও বৃহস্পতিবার থেকে তিনি কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। তিনি বিহার ক্যাডারের আইএএস বলে জানা গিয়েছে। ২০১৫ সালে বিহার বিধানসভার নির্বাচনের দায়িত্ব তিনিই সামলেছিলেন।

আগে বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কাজ শুরু করে দিয়েছেন প্রথম পর্যায়ের নির্বাচনের আগে থেকেই। এবার রাজ্যের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হল। কমিশন সূত্রে খবর, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনের কাজ তিনিই দেখবেন।
পরামর্শ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।












Click it and Unblock the Notifications