Bypoll Results 2021: আগ বাড়িয়ে ফল ঘোষণা নয়! নন্দীগ্রাম থেকে শিক্ষা নিয়ে ধীরে চলো নীতি নির্বাচন কমিশনের
প্রতি মুহূর্তে বদলাচ্ছে ট্রেন্ড! তবে এখনও পর্যন্ত যে ছবি সামনে আসছে তাতে উপনির্বাচনেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখছেন। ভবানীপুর সহ বাকি দুই কেন্দ্রেও সবুজ ঝড়। আর এই ইঙ্গিত পাওয়া মাত্র বিজয় উৎসবে মেতে উঠেছে
প্রতি মুহূর্তে বদলাচ্ছে ট্রেন্ড! তবে এখনও পর্যন্ত যে ছবি সামনে আসছে তাতে উপনির্বাচনেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা রাখছেন। ভবানীপুর সহ বাকি দুই কেন্দ্রেও সবুজ ঝড়।
আর এই ইঙ্গিত পাওয়া মাত্র বিজয় উৎসবে মেতে উঠেছেন সে বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতা-কর্মীরা। তবে এই ফলাফল সামনে আসার পর থেকেই গণনা কেন্দ্র ছাড়ছেন বিজেপি নেতা-কর্মীরা।

সাবধানি কমিশন!
তবে এবার ফল ঘোষণার ক্ষেত্রে অনেক বেশি সাবধানী নির্বাচন কমিশন। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে কম জল ঘোলা হয়নি। এমনকি কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত হয়েছে। আর সেদিকে তাকিয়ে এবার অনেক বেশি সাবধানি। আগ বাড়িয়ে ফল ঘোষণা নয়! বরং কার্যত ধীরে চলো নীতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দিল্লি জাতীয় নির্বাচন কমিশনও এই বিষয়ে ইতিমধ্যে সতর্ক করেছে। জানা গিয়েছে, দিল্লির নির্বাচন কমিশনের দফতর থেকেই এই অতিরিক্ত সাবধানী থাকার নির্দেশ এসেছে। ফলে অন্যান্য সময় যেভাবে নানা সূত্র মারফৎ প্রাথমিক ট্রেন্ড জানা যায়, এ বার সেই সুযোগ অনেকটাই কম। ফলে কমিশনের তরফেও অনেকটাই ধীরে চলো নীতিতেই চলা হচ্ছে।

নন্দীগ্রামে ষড়যন্ত্রের অভিযোগ
নন্দীগ্রামে প্রথমে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একটা সময়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে একেবারে হাড্ডহাড্ডি লড়াই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও একটা সময়ে হঠাত করেই মমতা বন্দ্যপাধ্যায়কে জয়ী বলে ঘোষণা করা হয়। উল্লাসে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। আর এরপরেই হঠাত সবকিছু ঘুরে যায়। নতুন করে ফের গণনা শুরু হয়। আর তাতেই দেখা যায় শেষবেলায় মাত্র কয়েকটি ভোটের ব্যবধানে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। শেষবেলায় এমন অবস্থায় ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে। প্রশ্ন ওঠে কমিশনের ভূমিকা নিয়েও। আর সেখান থেকে শিক্ষা নিয়ে এবার অনেক বেশী সাবধানি নির্বাচন কমিশন।

বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা
৫০ থেকে ৮০ হাজার ভোটের মার্জিনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী ফিরহাদ হাকিম। শুধু তাই নয়, ফিরহাদের দাবি, জেতার ব্যাপারে সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী আমরা। ভবানীপুরে বিজেপি নেই। ফলে ওদের নিয়ে চিন্তার কিছু নেই। তবে মার্জিন বাড়িয়ে নেওয়াটাই যে এখন বড় চ্যালেঞ্জ তা জারজত বুঝিয়ে দিয়েছেন ফিরহাদ। তাঁর দাবি, ৫০ থেকে ৮০ হাজার ভোটের মার্জিনে ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications