ছাপ্পা ভোট, ভূতুড়ে ভোটারদের দৌরাত্ম ঠেকাতে অভিনব কৌশল কমিশনের, বাংলায় আসছে ‘বুথ অ্যাপ’

ছাপ্পা ভোট, ভূতুড়ে ভোটারদের দৌরাত্ম ঠেকাতে অভিনব কৌশল কমিশনের, বাংলায় আসছে ‘বুথ অ্যাপ’

তামিলনাড়ু, কেরল, পদুচেরি, অসমের পাশাপাশি বাংলাতেও ইতিমধ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। এপ্রিল-মে মাস নাগাদ যেকোনও সময় ভোটের সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। ইতিমধ্যেই আসন্ন ভোটের কথা মাথায় রেখেই সমস্ত বিষয়ের উপরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। তবে ভুয়ো ভোটার ধরতে এবারের নির্বাচনে অভিনব পদ্ধতি অবলম্বন করতে চলেছে নির্বাচন কমিশন। যা নিয়ে জল্পনা-কল্পনা চলছে বিভিন্ন মহলে।

ছাপ্পা ভোট, ভূতুড়ে ভোটারদের দৌরাত্ম ঠেকাতে অভিনব কৌশল কমিশনের, বাংলায় আসছে ‘বুথ অ্যাপ’

এদিকে লোকসভা হোক বা বিধানসভা, বাংলায় প্রতি নির্বাচনেই ছাপ্পা ভোট, ভূতুড়ে ভোটারের দৌরাত্ম রীতিমতো চাপে ফেলে নির্বাচন কমিশনকে। এবার এই ধরণের ভোটারদের দৌরাত্ম ঠেকাতেই অভিনব কৌশল নিতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আসন্ন নির্বাচনেই প্রথম 'বুথ মোবাইল অ্যাপ্লিকেশনের’ ব্যবহার শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। মঙ্গলবারই নির্বাচনের কমিশনের তরফ থেকে এ কথা জানা যায়। সূত্রের খবর, ভোট গ্রহণ কেন্দ্রে কোনও ভোটার ঢোকার আগে ভোটার স্লিপে দেওয়া কিউআর কোড দিয়েই ভুয়ো ভোটারদের আটকাতে চাইছে কমিশন।

এমনকী গোটা দেশের মধ্যে বাংলাতেই প্রথম ভোটগ্রহণের সময় ভুয়ো ভোটার ধরতে এই অ্যাপের প্রয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে অ্যাপ ব্যবহারের পদ্ধতি সহ নির্বাচনী পদ্ধতি নিয়েও শীঘ্রই কমিশনের তরফে থেকে বিশদে জানানো হবে বলে জানানো হয়েছে।তবে এই বিষয়ে এখনই কোনও নিশ্চিত বার্তা দেওয়া না হলেও এই প্রসঙ্গে বলতে গিয়ে নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “ গোটা বিষয়টিই এখন পরিকল্পনার স্তরে রয়েছে। এখনওই কিছুই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সারতে আমরা সর্বত ভাবে চেষ্টা করছি।”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+