দ্বিগুণ হল ভাতা! BLO-দের এবং সুপারভাইজারদের জন্য কত টাকা বাড়াল নির্বাচন কমিশন? জানুন

রাজ্যে জোরকদমে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)। এই এসআইআর (SIR)-এর কাজের প্রচণ্ড চাপ সহ্য করতে হচ্ছে বিএলও-দের। কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ আবার আতঙ্কে আত্মহত্যা করছেন। পশ্চিমবঙ্গের অনেক বিএলও-রা এর বিক্ষোভে পথেও নেমেছেন। এবার বিএলও-দের জন্য নির্বাচন কমিশন একটি বড় ঘোষণা করল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, এবার থেকে বুথ লেভেল অফিসাররা প্রত্যেকবার নির্বাচনে দ্বিগুণ টাকা পাবেন। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। আর তার মধ্যেই বিএলও-দের জন্য বড় ঘোষণা করল নির্বাচন কমিশন।

BLO-

প্রতি নির্বাচন সাইকেলে বিএলও-রা ৬ হাজার টাকা করে পেতেন। জানা গিয়েছে যে, এবার থেকে বিএলও-রা প্রতি নির্বাচন সাইকেলে আর ৬ হাজার টাকা নয় বরং ১২ হাজার টাকা করে পাবেন। নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, শুধু বিএলও-রাই নন, বিএলও সুপারভাইজাররাও এবার থেকে ১২ হাজার টাকার বদলে ১৮ হাজার টাকা করে পাবেন।

নির্বাচন কমিশনের যে বিবৃতিটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে, "ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO), বিএলও সুপারভাইজারও বুথ লেভেল অফিসাররা কঠোরভাবে পরিশ্রম করেন। তাঁরা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই কারণে নির্বাচনী তালিকা প্রস্তুতির সঙ্গে যুক্ত বিএলও-দের বার্ষিক ভাতা দ্বিগুণ করা এবং বিএলও সুপারভাইজারদেরও ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+