Loksabha Vote 2024: তৃতীয় দফার ভোটে রাজ্যে বাড়তি বাহিনী, কমিশনের বিশেষ নজর মুর্শিদাবাদে

এগিয়ে আসছে তৃতীয় দফার ভোট। আগামী ৭ মে রাজ্যের চার কেন্দ্রে নির্বাচন। তার আগে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে তৃতীয় দফার ভোটে বাড়তি বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। তৃতীয় দফার ভোটের জন্য রাজ্যের চার আসনে ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

মালদহ উত্তর এবং দক্ষিণ ও মুর্শিদাবাদের দুই আসনে হবে ভোট গ্রহণ। তাতে কমিশন পাখির চোখ করেছে মুর্শিদাবাদের দুই কেন্দ্রকে। অধীরের গড়ে রামনবমীর দিন অশান্তির ঘটনা ঘটেছিল। সেই থেকে মুর্শিদাবাদ েজলার দুই কেন্দ্রের ভোট নিয়ে বিশেষ সচেতন নির্বাচন কমিশন। জানা গিয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই ১৯০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।

Loksabha Vote 2024

মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য মোতায়েন থাকবে ১১৪ কোম্পানি, জঙ্গিপুর কেন্দ্রের জন্য ৬৪ কোম্পানি এবং কৃষ্ণনগরের জন্য ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অশান্তি রুখতে বুথে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। দুই দফার ভোটে একাধিক জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল। উত্তরবঙ্গের একাধিক কেন্দ্রে অশান্তি হয়েছে প্রথম দুই দফায়। সেকারণেই এবার বেশি সতর্ক নির্বাচন কমিশন।

তৃতীয় দফায় একাধিক হেভিওয়েট কেন্দ্রে ভোট রয়েছে। বিশেষ করে কৃষ্ণনগর কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে দুই প্রার্থীই হেভিওয়েট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। অন্যদিকে বিজেপির প্রার্থী কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা সিনহা। আজ তাঁর সমর্থনে সেখানে প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভা ভোটের প্রথম থেকেই বাহিনী নিয়ে বিশেষ তৎপর নির্বাচন কমিশন। কোনও রকম খামতি রাখতে নারাজ তারা। এর আগে রাজ্যে একাধিক নির্বাচনে বিপুল অশান্তির ঘটনা ঘটেছে। এমনকী গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে কোনও রকম অশান্তি যাতে না হয় সেকারণে আগে থেকেই সচেতন কমিশন।

মুর্শিদাবাদে বিশেষ নজর দেওয়া হয়েছে কারণ রামনবমীর দিন এদিন অশান্তির ঘটনা ঘটেছিল। ভোটের দিন যাতে তার প্রভাব না পড়ে সেকারণে আগে থেকেই সচেতন হয়েছে কমিশন। সবরকম অশান্তি যাতে রোখা যায় তার জন্য বাড়তি বািহনী মোতায়েন করা হচ্ছে। তারসঙ্গে অবজারভারদেরও সচেতন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+