বাংলায় স্থগিত হয়ে গেল উপনির্বাচন! করোনা-আতঙ্কের মাঝে নির্বাচন কমিশনের বার্তা
করোনার জেরে স্থগিত হয়ে গেল বাংলার এক কেন্দ্রের উপনির্বাচন। ফালাকাটা কেন্দ্রে উপনির্বাচনের কথা ছিল আগামী ৩০ এপ্রিল। ভারতের নির্বাচন কমিশন ওই নির্বাচন স্থগিত করে দিয়েছেন।
করোনার জেরে স্থগিত হয়ে গেল বাংলার এক কেন্দ্রের উপনির্বাচন। ফালাকাটা কেন্দ্রে উপনির্বাচনের কথা ছিল আগামী ৩০ এপ্রিল। ভারতের নির্বাচন কমিশন ওই নির্বাচন স্থগিত করে দিয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর নির্বাচনের পরবর্তী দিনস্থির করা হবে। তারপর হবে উপনির্বাচন।

ফালাকাটা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর মৃত্যুতে খালি হয় এই আসনটি। তারপরই ভোটের প্রস্তুতি শুরু হয়। স্থির হয় ৬ মাস অতিক্রান্ত হওয়ার আগেই ৩০ এপ্রিল উপনির্বাচন হবে। সেইমতো প্রচারও শুরু হয়ে যায়। কিন্তু বাধ সাধল করোনা।
তাই ৬ মাস অতিক্রান্ত হয়ে যেতে পারে উপনির্বাচনের আগে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্ব-মহামারীর কারণে অন্যথা হচ্ছে। এখানে কিছুই করার নেই কারও। কেননা মানুষের জীবনের কথা সবার আগে ভাবতে হবে। তাই করোনা আতঙ্ক মিটলে তবেই হবে ভোট।












Click it and Unblock the Notifications