বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, পশ্চিমবঙ্গে প্রচারের দিন কমল, সরানো হল স্বরাষ্ট্রসচিবকে

রাজ্যের সাম্প্রতিক অশান্তির ঘটনার জেরে একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। স্বাধীনতার পর এই প্রথম এইভাবে ৩২৪ ধারা প্রয়োগ করে শুধু প্রচারের সময় কমিয়ে দেওয়া হল না, নির্বাচন কমিশন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে তাঁর পদ থেকে সরিয়ে দিল। এখন থেকে তাঁর কাজ সামলাবেন রাজ্যের মুখ্যসচিব।

বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, বাংলায় প্রচারের দিন কমল

বুধবার গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে একে একে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রথমত রাজ্যে অশান্তির জেরে নির্বাচনের প্রচারের দিন কমিয়ে দেওয়া হল একদিন। শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রচার চালাতে পারতেন রাজ্যের রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তের জেরে বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার শেষ হয়ে যাবে।

দ্বিতীয় এদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনায় রাজ্য প্রশাসনের উপর নির্বাচন কমিশনের অনাস্থাই প্রকাশ করছে। শেষ দফা ভোটের আগে তাঁকে সরিয়ে রাজ্যকে বার্তা দিল কমিশন। এই ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।

একইসঙ্গে রাজীবকুমারকে রাজ্য থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। তিনি রাজ্যের এডিজি সিআইডির দায়িত্বে ছিলেন। তাঁকে ওই পদ থেকে অপসারিত করা হয়েছে। এখন থেকে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছে কমিশন।

বিজেপি দফায় দফায় নির্বাচন কমিশনে রাজ্যের আইনশৃঙ্খলার বিরুদ্ধে সরব হয়েছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর মনে করা হচ্ছে, বিজেপি যে সমস্ত দাবি তুলছিল, সেই দাবি নির্বাচন কমিশনকে তাঁরা বোঝাতে সমর্থ হয়েছে। রাজ্যে সব দলের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে তাই চরম বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+