Fake Voter: 'ভূত' খুঁজতে ময়দানে তৃণমূল, জরুরি বৈঠকে নির্বাচন কমিশন, জেলাশাসকদের উপস্থিত থাকার নির্দেশ
West Bengal Fake Voter: 'ভূতুড়ে ভোটার' ইস্যুতে তোলাপাড় বাংলা! বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে এক একাধিক ইপিক নম্বরে বহু ভোটার সহ একাধিক দাবিতে ময়দানে শাসকদল তৃণমূল। লাগাতার চাপ বাড়ানো হচ্ছে নির্বাচন কমিশনের উপর। এই অবস্থায় ফের একবার জরুরি বৈঠক ডাকলেন কলকাতায় নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার (Election Commission of India)।
আজ সোমবার এই সংক্রান্ত বৈঠক হওয়ার কথা আছে। যা খবর, সমস্ত জেলাশাসককে এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা আছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভূতুড়ে ভোটার অর্থাৎ ফেক ভোটার (West Bengal Fake Voter) ।

এই বিষয়ে জেলাশাসকরা কি সিদ্ধান্ত নিয়েছেন, বর্তমান পরিস্থিতি ((West Bengal Fake Voter) কি রয়েছে সমস্ত বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে নির্বাচন আধিকারিকরা করবেন বলেও জানা যাচ্ছে। এরপরেই এই সংক্রান্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনকে জানাতে পারে মুখ্য নির্বাচন কমিশনের দফতর।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ভুতুড়ে ভোটার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন ইচ্ছাকৃত ভাবে গুজরাত সহ বিভিন্ন রাজ্যের ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। বিজেপির নির্দেশে এহেন কেলেঙ্কারি হচ্ছে বলেও অভিযোগ করেন। আর এরপরেই আগামী বিধানসভা নির্বাচনের আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার নির্দেশ দেন প্রশাসনিক প্রধান।
এমনকী এই বিষয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার সমস্ত ভোটারের কাছে তৃণমূল কর্মীরা যাতে পৌঁছে যান সেই সংক্রান্ত নির্দেশও দেন। শাসকদলের এহেন অভিযোগ ঘিরে একেবারে সরগরম রাজ্য -রাজনীতি। এই দাবিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।
এমনকী এই ঘটনার পরেই ইউনিক এপিক নম্বর দেওয়া হবে বলেও দাবি করে কমিশন। এজন্য তিন মাস সময় চাওয়া হয়েছে। এর মধ্যেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করানো নিয়ে বড় পদক্ষেপ কমিশন নিতে পারে বলেও জানা যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার এই সংক্রান্ত বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিকরা উস্থিত থাকবে বলে খবর। আর এর মধ্যেই কলকাতায় নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জরুরি বৈঠক ডাকলেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications