করোনা সঙ্কটের জেরে বিজয় তৃণমূলের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা, জয়ের স্বাদ পেলেও অধরা বিজয়োল্লাস
করোনা সঙ্কটের জেরে বিজয় তৃণমূলের বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
এসেছে প্রত্যাশিত জয়। অতীতের সমস্ত রেকর্ড ভেহে ভবানীপুরে ৫৫ হাজারেও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)। ফের উপনির্বাচনের ময়দানে নতুন উদ্যোমে ফিরেছে তৃণমূল-কংগ্রেস। কিন্তু স্বাদ পেয়েও উদযাপন রইল অধরাই। ভোটের ফল প্রকাশের পর বিজয় উৎসবে সাফ নিষেধাজ্ঞা চাপাল কমিশন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই নয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ইথিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

কড়া নিষেধাজ্ঞা কমিশনের
এদিকে যত গণনা এগোচ্ছে, বাকি প্রতিদ্বন্দ্বীদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের ব্যবধান ততই বাড়ছে। অবশেষে দুপুর গড়াতে না গড়াতেই এসে যায় প্রত্যাশিত জয়। এরই মধ্যে কালীঘাট তো বটেই, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী-সমর্থকরা আনন্দে পথে নেমে গিয়েছেন। নির্বাচনী ফলে তৃণমূল প্রার্থী থেকে কর্মীরা যে আনন্দে দিশেহারা হবেন, এটাই স্বাভাবিক। আর তাতেই চটেছে কমিশন। একেবারে বিবৃতি জারি করে চাপানো হয়েছে নিষেধাজ্ঞা।

সাবধানী মন্তব্য ফিরহাদের
অন্য কোনরকম উদযাপনের পাশাপাশি বিজয় মিছিলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে রাজ্যের কোথাও যাতে গণনা পরবর্তী হিংসার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেও রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এদিকে এই নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী তথা ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি ফিরহাদ হাকিম অবশ্য সাবধানী মন্তব্য করেছেন।

জেলায় জেলায় শুরু উৎসব
ফিরহাদের কথায়, "আমরা আনন্দ অবশ্যই করব। খাওয়াদাওয়াও চলবে পুরোদমে। সবাই মিষ্টিমুখও করছে। কিন্তু কোথাও কোনও বিজয় মিছিল হবে না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানানোর আগেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।" দলনেত্রীর জয় সুনিশ্চিত হতেই কালীঘাটে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা। উড়েছে সবুজ আবির। অন্যদিকে ভবানীপুরের যদুবাবুর বাজারে তৃণমূল কর্মী সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

উঠছে প্রশ্ন
অন্যদিকে বারাসাত কলোনি মোড়ে আবির খেলে,মিছিল করে বিজয়োৎসব পালন করছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। পাশাপাশি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে তৃণমূল অফিসেই পালন করা হয় বিজয়োৎসব। অন্যদিকে বর্ধমান শহরের কার্জন গেটে সবুজ আবীর খেলে বিজয়োৎসব পালন করতে দেখা যায় তৃণমূল কর্মী, সমর্থকদের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও তৃণমূল কর্মী, সমর্থকদের বিজয়োল্লাস ছিল নজরকাড়া। তাই মমতার জয়ে এই উৎসব মুখর বাংলায় কতটা করোনা বেড়া পড়ানো যাবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications