ইভিএমে হবে পুরভোট, সন্ধে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় সভা করা যাবে না, ঘোষণা নির্বাচন কমিশনের

ইভিএমে হবে পুরভোট, সন্ধে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় সভা করা যাবে না, ঘোষণা নির্বাচন কমিশনের

কলকাতা পুরসভার আনুষ্ঠানিক দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ইভিএমেই কলকাতা পুরসভার ভোট করানো হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কড়া কোভিড বিধি মেনেই ভোেটর প্রচার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রচারের ক্ষেত্রে সন্ধ্যে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বড় মিটিং মিছিল করা যাবে না বলে জানানো হয়েছে। এই সময় সাইলেন্স জোন হিসেবে বিবেচনা করবে কমিশন।

জারি হল পুরভোটের বিজ্ঞপ্তি

জারি হল পুরভোটের বিজ্ঞপ্তি

অবশেষে রাজ্য সরকারের প্রস্তাব মেনে ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন আজ েথকেই কলকাতা পুরসভা এলাকায় নির্বাচনি বিধি জারি হচ্ছে। আজ থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিেত পারবেন প্রার্থীরা। আগামী ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। ২০১৮সালের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কলকাতা পুরসভার। তারপর থেকে প্রশাসক নিয়োগ করে পুরসভা পরিচালনা করানো হচ্ছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতা পুরসভার প্রাক্তন পুর প্রশাসক ফিরহাদ হাকিম।

 কোভিড বিধি মেনে প্রচার

কোভিড বিধি মেনে প্রচার

কলকাতা পুরসভার ভোটে প্রচারের বিধি নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন। সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন প্রচারের ক্ষেত্রে উপনির্বাচনের সময়ের কোভিড বিধিই মানা হবে। সন্ধ্যে ৭টা থেেক রাত ১০টা পর্যন্ত কোনও বড় মিটিং-মিছিল করা যাবে না বলে জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে বিকেল ৫টার মধ্যে ছোট মিটিং মিছিল শেষ করতে হবে। করোনা বিধি মেনেই ভোট হবে বুথে বুথে। এবারও ইভিএমে হবে ভোট গ্রহন। কোভিড বিধি মেনে বুথে বুথে ভোটারদের হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার দেওয়া হবে। একই সঙ্গে করোনা টিকা হয়নি এমন ব্যক্তিদেরও দ্রুত টিকাকরণের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

অভিযোগ জানাতে নতুন উদ্যোগ

অভিযোগ জানাতে নতুন উদ্যোগ

পুরসভা ভোটে এবার নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটারদের অভিযোগ জানানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ইজিএমস নাম দেওয়া হয়েছে সেই ওয়েবসাইটকে। সেখানে ভোটাররা নিজেদের নাম দিয়ে লগইন করে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তারপর অভিযোগ জানাতে পারবেন। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন কি পদক্ষেপ করল সেটাও সেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই জানতে পারবেন ভোটাররা। অর্থাৎ ভোটারদের কথা ভেবেই এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

হাওড়া পুরভোট কবে?

হাওড়া পুরভোট কবে?

হাওড়া পুরসভা ভোট কবে হবে তা নিয়ে সাংবাদিক বৈঠকে জিজ্ঞাসা করা হলে মন্তব্য করতে চাননি রাজ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন এটা এখনও বিচারাধীন বিষয় কাজেই এই নিয়ে তিনি মন্তব্য করতে চাননা। অন্যদিেক হাওড়া পুরসভা ভোট ১৯ ডিসেম্বর করাতে চেেয়ছিল রাজ্য সরকার। তাতে প্রবল আপত্তি জানায় বিরোধীরা। এমনকী হাওড়া পুরসভা এলাকাকে বালি পুরসভা থেকে আলাদা করায় প্রবল আপত্তি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। তিনি বিধানসভায় পাস হওয়া বিল সই না করে ফিরিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখড়ও একদিনে পুরভোট করানোর দাবি জানিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+