Ram Navami 2024: রাম নবমী নিয়ে সতর্ক কমিশন, ডিজি-এডিজি আইনশৃঙ্খলাকে বিশেষ বার্তা
Ram Navami 2024: গত কয়েক বছর ধরে বাংলায় ধূমধাম করে পালিত হচ্ছে রাম নবমী! আর তা পালন করা নিয়ে অশান্তির ঘটনাও ঘটেছে। গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়েছে হাওড়ার বিভিন্ন অংশ। সামনেই রামনবমী। যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) ।
কোনও ধরনের অশান্তির ঘটনা যাতে না ঘটে সেজন্য রাজ্য প্রশাসনকে এখন থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনাও নেওয়ার কথা বলা হয়েছে। আগামী ১৭ এপ্রিল রামনবমী (Ram Navami 2024) রয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি আইনশৃঙ্খলাকে এই বিষয়ে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বার্তাও দেওয়া হয়েছে।

যেখানে আগামী ১৯ এপ্রিল রাম নবমীকে (Ram Navami 2024) ঘিরে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কমিশন নিযুক্ত রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষককেও এই বিষয়ে সতর্ক থাকার কথাও কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাংলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীকেও এই বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত বছর রামনবমীকে (Ram Navami 2024) কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয়ন কলকাতা হাইকোর্ট। এমনকি স্পষ্ট করে রামনবমী পালনে বিধিও বেঁধে দেয় আদালত। সেই বিধি মেনেই করতে হবে এই অনুষ্ঠান পালন।
বর্তমানে রাজ্যে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। প্রশাসনিক রাশ নির্বাচন কমিশনের হাতে। এই অবস্থায় হাইকোর্টের বেঁধে দেওয়া বিধি অনুযায়ী পদক্ষেপ করতে চায় কমিশন।
আর সেই অনুযায়ী প্ল্যান করার কথা বলা হয়েছে। কমিশনের মতে, নির্বাচনের আবহে রামনবমীর মিছিল এবার অনেক বেশি সংবেদনশীল। একাধিক জায়গায় মিছিল কিংবা অনবুষ্ঠান বড় করে পালন করা হবে। আর তা ধরে নিয়েই যাবতীয় ব্যবস্থা এখন থেকে সেরে রাখছে নির্বাচন কমিশন। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল দেশের পাশাপাশি রাজ্যের তিন লোকসভা আসনে নির্বাচন (Lok Sabha Election 2024) হবে। ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে। আর প্রথম দফার নির্বাচনের আগেই রাম নবমী। ফলে বাড়তি গুরুত্ব অবশ্যই দিচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে এই তিন কেন্দ্রে নির্বাচনে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications