অনুব্রত-জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, পৌঁছল নোটিস
'৫ হাজারের বেশি লিড দিতে পারলেই এক কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দেব ' নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এভাবেই বক্তব্য রেখেছিলেন আসানসোলের তৃণমূলের মেয়র জিতেন তিওয়ারি।
'৫ হাজারের বেশি লিড দিতে পারলেই এক কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দেব ' নির্বাচনি প্রচারের মঞ্চ থেকে এভাবেই বক্তব্য রেখেছিলেন আসানসোলের তৃণমূলের মেয়র জিতেন তিওয়ারি। আর তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে রাজ্য বিজেপি।

বিজেপির এই অভিযোগ পাওয়ারল পরই এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। জিতেন তিওয়ারিকে শোকজ নোটিস পাঠান কমিশন। জিতেন ছাড়াও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জারি করা হয়েছে শোকজ নোটিস। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁর নকুলদানা দাওয়াই , পাঁচন তত্ত্ব নিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরই বীরভূমের দাপুটে নেতা সম্পর্কে এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। শোকজ করা হয় সরকারি আইনজীবীকেও। এছাড়াও তৃণমূল নেতা তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নিয়েও রিপোর্ট তলব করেছে কমিশন। কোচবিহারের এই তৃণমূল নেতা তথা মন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
এর আগে তৃণমূলের ৪ নেতা, মন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। এদিন বিজেপির তরফে দলীয় নেতৃত্বের এক প্রতিনিধি দল কমিশনে গিয়ে এই অভিযোগ দায়ের করে। তারপরই এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications