জঙ্গলমহলে বড় ভাঙন বিজেপিতে, তৃণমূল কংগ্রেসে যোগ পঞ্চায়েত সদস্য-সহ ৮৫ টি পরিবারের! কারণ নিয়ে জল্পনা
জঙ্গলমহলে ফের ভাঙন বিজেপিতে। এবার দলত্যাগ কর্মীদের নয়, একেবারে নির্বাচিত পঞ্চায়েত সদস্যের। দলের নেতৃত্ব ও স্থানীয় সাংসদের ওপর ক্ষুব্ধ হয়ে দলত্যাগ বলে জানিয়েছেন দলত্যাগীরা।
জঙ্গলমহলে ফের ভাঙন বিজেপিতে। এবার দলত্যাগ কর্মীদের নয়, একেবারে নির্বাচিত পঞ্চায়েত সদস্যের। দলের নেতৃত্ব ও স্থানীয় সাংসদের ওপর ক্ষুব্ধ হয়ে দলত্যাগ বলে জানিয়েছেন দলত্যাগীরা। এদিন নতুনদের তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি শান্তিরাম মাহাত।

পুরুলিয়ায় শক্তি বাড়ল তৃণমূলের
তৃণমূলের দাবি বলরামপুর বিধানসভার পুরুলিয়া ১ পঞ্চায়েত সমিতির বিজেপির নির্বাচিত সদস্য, ২ জন গ্রাম পঞ্চায়েত সদস্য-সহ আরও অনেক সাংগঠনিক নেতৃত্ব বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন।

বিজেপি ত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা
এদিন পুরুলিয়া শহরে রাঁচি রোডে অবস্থিত তৃণমূলের কার্যালয়ে বিজেপি ত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল জেলা সভাপতি শান্তিরাম মাহাত।

বিজেপি সাংসদ ও জেলা সভাপতির ওপর ক্ষোভ
এদিন বিজেপি ত্যাগীরা বিজেপি সাংসদ ও জেলা সভাপতির ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদকের অভিযোগ, ভোটে জেতার পর থেকে সাংসদ সংগঠকদের সঙ্গে দেখা করতেন না। তাঁর আরও অভিযোগ, নেতার সঙ্গে দেখা করতে গেলে নানা রকমের বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। দীর্ঘক্ষণ বসে থাকার অভিযোগও তাঁরা তুলেছেন।

ঔদ্ধত্য ও অহংকারের অভিযোগ
দলত্যাগীদের অভিযোগ, দলের শীর্ষ নেতারা বলতেন তাদের(বর্তমানে দলত্যাগী) জন্য নয়, সাধারণ মানুষের ভোটে জিতেছে বিজেপি। তাঁদের অভিযোগ এরকম ঔদ্ধত্য ও অহরকাংর নিয়ে বিজেপি চলেছে।

তৃণমূলে যোগ কাশীপুরেও
এদিন কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের রখেড়া-বিষপুরিয়া অঞ্চলে রামপুর গ্রামের ৮৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে।












Click it and Unblock the Notifications