কলকাতার কাছেই বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
সোনারপুরে বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বুধবার সকালে বাড়ির কাছেই জঙ্গলে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সোনারপুরে বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বুধবার সকালে বাড়ির কাছেই জঙ্গলে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মঙ্গলবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন সোনারপুরের চকবেড়িয়ার ষাটোর্ধ্ব বৃদ্ধা। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে স্থানীয় জঙ্গল থেকে দেহ পাওয়া যায়। বৃদ্ধার মুখ ছিল থেঁতলানো। মুখে কাপড় গোঁজা ছিল। দেহের পাশে পাওয়া গিয়েছে মদের বোতল।
সোনারপুরের চকবেড়িয়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্ম চলত। তার বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনও ফল মেলেনি। তাঁদের অভিযোগ বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
খুনের প্রকৃত কারণ খুঁজতে তদন্ত ছাড়াও বৃদ্ধাকে ধর্ষণ করেই খুন কিনা, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ ।

Click it and Unblock the Notifications