তরুণী অপহরণের দায়ে গ্রেফতার প্রতিবেশী দাদু

তরুণী অপহরণের দায়ে গ্রেফতার প্রতিবেশী দাদু

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের নাসিরহাটি গ্রামের ঘটনা। অভিযোগ গত মঙ্গলবার সকাল আটটা নাগাদ বিদ্যাধরী নদীর আটপুকুর ফেরিঘাট পার করিয়ে ঘুসিঘাটা ব্রিজের উপরে ১৭ বছরের পূর্ণিমা মন্ডলকে বাসে তুলে দিতে যান অভিযুক্ত ৫০ বছরের দুলাল সর্দার। তারপর থেকে খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি।

তরুণী অপহরণের দায়ে গ্রেফতার প্রতিবেশী দাদু

ঘটনায় ছাত্রীর পরিবার হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুলাল সর্দারকে গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাকে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

এর পিছনে কোন পাচার চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনায় নির্যাতিতার পরিবার প্রশাসনের কাছে বিচারের দাবি জানান। এর আগেও অভিযুক্ত দুলাল সর্দারের বিরুদ্ধে এই ধরনের অপহরণের অভিযোগ রয়েছে। ঘটনার তদন্তে হাড়োয়া থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+