তর্পণ করতে গিয়ে দামোদরে তলিয়ে গেলেন মন্ত্রী মলয় ঘটকের দাদা
মহালয়ার দুপুরে তর্পণ করতে নেমে দামোদরের জলে তলিয়ে গেলেন আইনমন্ত্রী মলয় ঘটকের দাদা, সন্ধে পর্যন্ত দেহ উদ্ধার হয়নি ।
মহালয়ার দুপুরে তর্পণ করতে নেমে দামোদরের জলে তলিয়ে গেলেন আইনমন্ত্রী মলয় ঘটকের দাদা। পশ্চিম বর্ধমানের হিরাপুরে দামোদরে তর্পণ করতে নেমেছিলেন অসীম ঘটক। এই ঘটনার পরই তাঁর খোঁজে ডুবুরি নামানো হয়। ঘটনাস্থলে যান মন্ত্রী মলয় ঘটকও।

পিতৃপক্ষের শেষে আর পাঁচজনের মতই দামোদরের ভুতবুড়ি ঘাটে তর্পণ করতে নেমেছিলেন পেশায় আইনজীবী অসীম ঘটক। এদিন সকাল থেকেই দামোদরের জলে স্রোত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। দুপুর ২.৩০ নাগাদ আচমকাই পা পিছলে জলে পড়ে যান তিনি। প্রথমে সবাই মনে করেছিলেন অসীমবাবু ডুব দিয়ে স্নান করছেন। কিন্তু কিছুক্ষণ পরেও তিনি জল থেকে মাথা না তোলায় সন্দেহ হয় ঘাটে উপস্থিত অন্যান্যদের। সঙ্গেসঙ্গেই শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। কিন্তু ডুবুরি নামিয়েও সন্ধে পর্যন্ত অসীমবাবুর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে দাদার দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছোটেন আইনমন্ত্রী মলয় ঘটক। আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারিও উদ্ধারকাজের তদারকি করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, জোয়ার থাকায় স্রোতের টানে কয়েক কিমি দুরে ভেসে গিয়েছে অসীমবাবুর দেহ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications