বোনের সঙ্গে বন্ধুর প্রেম মানতে পারেনি দাদা, মুর্শিদাবাদে ঘটে গেল ভয়ঙ্কর পরিণতি

বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল বোন। তা মানতে পারেনি দাদা। এ জন্য বোনকে অনেক বুঝিয়ে ছিল সৌমেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল বোন। তা মানতে পারেনি দাদা। এ জন্য বোনকে অনেক বুঝিয়ে ছিল সৌমেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বুঝিয়েছিলেন বন্ধুকেও, কিন্তু বোন ও বন্ধু উভয়েই সম্পর্ক থেকে সরে আসতে নারাজ। তাই তার ফল হল ভয়ঙ্কর। বোনের প্রেমিককে নিজের হাতেই সরিয়ে দিল দাদা।

বোনের সঙ্গে বন্ধুর প্রেম, সম্পর্কের গভীরতা বাড়তেই মুর্শিদাবাদে ঘটল ভয়ঙ্কর পরিণতি

চাঞ্চল্যকর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সুতিতে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। সুতির আহিরণ কৃষক বাজারের পিছন থেকে বিশ্বজিৎ মণ্ডলের গলাকাটা দেহ উদ্ধার হয় দিন তিনেক আগেই। তারপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই খুনের নেপথ্যে রয়েছে প্রেমিকার দাদা।

পুলিশ বিশ্বজিতের বন্ধু সৌমেন প্রামাণিককে গ্রেফতার করে। তাকে জেরা করতেই প্রকাশ্যে চলে আসে ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত সমস্ত ঘটনা স্বীকার করেছে। বিশ্বজিৎ ও সৌমেন প্রতিবেশী। দুই পরিবারের মধ্যে সখ্যতাও ছিল। তারপর সৌমেনের খুব ভালো বন্ধু ছিল বিশ্বজিৎ।

এরই মধ্যে বিশ্বজিতের সঙ্গে সৌমেনের বোনের একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু বোনের সঙ্গে বন্ধুর প্রেমের সম্পর্ক মানতে পারেনি দাদা। তারপর থেকেই দুই বন্ধুর মধ্যে তিক্ততার শুরু। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় দোকানে গিয়ে নিখোঁজ হয়ে যায় বিশ্বজিৎ।

বিশ্বজিতের মায়ের অভিযোগ, শেষবার যখন ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর, তখন বিশ্বজিৎ জানিয়েছিলে, সে সৌমেনের সঙ্গে রয়েছে। কিন্তু তারপর রাত গড়িয়ে গেলেও ফিরে আসেনি বিশ্বজিৎ। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। থায়ান ডায়েরি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হয় গলার নলি কাটা দেহ।

এরপরই পুলিশ তদন্তে নামে। ক্রমশও সন্দেহের তির যায় সৌমেনের দিকে। তারপরই সৌমেনকে গ্রেফতার করে জেরা শুরু করে পুলিশ। সৌমেন গ্রেফতারের পরই স্পষ্ট হয়ে থাকে, এই খুনের পিছনে কী কারণ রয়েছে। এই ঘটনায় সৌমেনের বাবা গৌতম প্রামাণিককেও গ্রেফতার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+