রাজ্যে নির্বিঘ্নেই 'পদ্মাবত'-এর মুক্তি, আশাবাদী ইম্পা

২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে 'পদ্মাবত'-এর নির্বিঘ্নেই মুক্তির ব্যাপারে আশাবাদী পরিবেশক সংস্থাগুলি। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে কোনও গণ্ডগোলের আশঙ্কা তরা করছেন না।

২৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে 'পদ্মাবত'-এর নির্বিঘ্নেই মুক্তির ব্যাপারে আশাবাদী পরিবেশক সংস্থাগুলি। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের তরফে কৃষ্ণনারায়ণ দাগা জানিয়েছেন কোনও গণ্ডগোলের আশঙ্কা তাঁরা করছেন না।

রাজ্যে নির্বিঘ্নেই 'পদ্মাবত'-এর মুক্তি, আশাবাদী ইম্পা

সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবত' সারা দেশে মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি। ছবিটির মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা সত্ত্বেও কারনি সেনা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন জায়গায়। গুজরাত, রাজস্থানে পদ্মাবতের মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গণ্ডগোলের আশঙ্কায় পিছিয়ে যাচ্ছেন সেখানকার পরিবেশকরা।

কিন্তু ছবিটির মুক্তি নিয়ে পশ্চিমবঙ্গে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কেননা তাঁরা ছবিটি নিয়ে কোনও রকমেরই গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে না। এমনটাই জানিয়েছে পরিবেশক সংস্থা ইম্পা। এর আগে এরকমের একটি ঘটনায় দু-একটি জায়গায় কিছু প্রতিবাদ হলেও, পুলিশ তা খুব ভাল ভাবেই নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছে ইম্পা।

গত বছরের ১৯ নভেম্বর একদল যুবক গেরুয়া কাপড় পড়ে এবং পতাকা নিয়ে দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলে বিক্ষোভ দেখায় এবং নির্মাতাদের বিরুদ্ধে বিক্ষোভও দেখায়। সেখানে ছবিটি চলতে দেওয়া হবে না বলে হুমকিও দেয় যুবকরা।
হলের ম্যানেজার গৌতম সাঁপুই জানিয়েছেন, হলের খুব কাছেই রয়েছে থানা। সেখান থেকেও নজরদারি রাখা হচ্ছে। ফলে সেখানে খুব একটা গণ্ডগোল হবে বলে তিনি মনে করেন না।

রাজ্যে নির্বিঘ্নেই 'পদ্মাবত'-এর মুক্তি, আশাবাদী ইম্পা

যদিও পশ্চিমবঙ্গে ছবিটির মুক্তি স্বাভাবিক হবে না বলেই হুমকি দিয়েছে কারনি সেনা। পশ্চিমবঙ্গে তাদের সমর্থক রয়েছে বলে দাবি করেছেন কারনি সেনার প্রধান লোকেন্দ্র কালভি। তিনি বলেন, অনেকবার তাঁকে কলকাতায় সভার জন্য ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আবেগ বুঝতে পারবেন বলে এখনও আশাবাদী কালভি। এখনই পশ্চিমবঙ্গে বিক্ষোভের কোনও কর্মসূচি নেই বলেই জানিয়েছেন তিনি। ২৫ জানুয়ারি সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কারনি সেনার প্রধান লোকেন্দ্র কালভি।

শুরু থেকেই ছবিটি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল কারনি সেনা। পরে নাম পরিবর্তন-সহ একাধিক শর্তে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ছবিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে ছবিটির পাশে দাঁড়িয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+