আচমকাই প্রবল গতিতে বঙ্গোপসাগরে ধেয়ে এল ঝড়, দমকা ঢেউয়ে ডুবল ১৮টি ট্রলার

বঙ্গোপসাগরে আচমকাই ঝড় উঠল। শুরু হল প্রকাণ্ড ঢেউ। দমকা হাওয়ায় প্রবল ঢেউয়ে পরপর ডুবে গেল ১৮টি জাহাজ। বঙ্গোপসাগরে দুবলার চরের কাছাকাছি মৎস্যজীবীদের ট্রলারগুলি আকস্মক ঝড়ে ডুবে যায়।

বঙ্গোপসাগরে আচমকাই ঝড় উঠল। শুরু হল প্রকাণ্ড ঢেউ। দমকা হাওয়ায় প্রবল ঢেউয়ে পরপর ডুবে গেল ১৮টি জাহাজ। বঙ্গোপসাগরে দুবলার চরের কাছাকাছি মৎস্যজীবীদের ট্রলারগুলি আকস্মক ঝড়ে ডুবে যায়। উপকূল রক্ষীবাহিনী ও নৌবাহিনী ট্রলার উদ্ধার অভিযানে নেমেছে। এই ঝড়ের কোনও পূর্বাভাস ছিল না।

হঠাৎ ঝড়ে ১৮ ট্রলার ডুবি

হঠাৎ ঝড়ে ১৮ ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে দুবলার চরের অদূরেই তখন ছিল মৎস্যজীবীদের ট্রলারগুলি। সমুদ্রে হঠাৎ ঝড় ওঠে। শুরু হয় প্রকাণ্ড ঢেউ। সেই ঢেউ আর ঝড়ের মুখে ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরপর ১৮টি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা মৎস্যজীবীরাও সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। তিনজন মৎস্যজাবীদের উদ্ধার করা হয়েছে। দুজন মৎস্যজীবী এখনও নিখোঁজ।

ক'টি ট্রলার, তা নিয়ে ধন্দ

ক'টি ট্রলার, তা নিয়ে ধন্দ

বন বিভাগের দুবলা শুটকি পল্লি টহল ফাঁড়ির কর্মকর্তা প্রহ্লাদচন্দ্র রায় বলেন, মৎস্যজীবীদের ১৮টি ট্রলার ডুবে গিয়েছে। প্রায় দু'কোটি টাকার ক্ষতি হয়েছে। এখনও দু'জন নিখোঁজ রয়েছে। তাঁদের অনুসন্ধানে তল্লাশি চলছে। ট্রলার মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, ডুবে যাওয়া ট্রলারের সংখ্যা ঠিক ১৮টিই কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। তবে ১৫টি থেকে ২০টি ট্রলার হবে বলে মনে করা হচ্ছে।

ট্রলার ডুবির পর উদ্ধার অভিযান

ট্রলার ডুবির পর উদ্ধার অভিযান

ট্রলার ডুবি হওয়ার পর রাত থেকেই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। উপকূল রক্ষীবাহিনী ও নৌবাহিনী এই উদ্ধার অভিযানে শামিল হয়। কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র আবদুর রহমান জানান, ট্রলার ডুবির পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। তা এখনও চলছে। এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি যে, কতগুলি ট্রলার নিখোঁজ হয়েছে, কতজন মৎস্যজীবী নিখোঁজ হয়েছে।

ঝড়ের আগাম সতর্কবার্তা ছিল না

ঝড়ের আগাম সতর্কবার্তা ছিল না

শুক্রবার দুপুর থেকেই দুর্যোগ শুরু হয়েছিল। ভারী বৃষ্টি চলছিল মোংলায়। রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ ঝড়ে ধেয়ে আসে। সেই ঝড় আছড়ে পড়ে ট্রলারে। তাতেই ডুবে যায় একের পর এক ট্রলার। বহ্গোপসাগরে ছ'নম্বর বয়ার কাছাকাছি এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঝড়ের আগাম কোনও সতর্কবার্তা ছিল না।

১০০-র বেশি ট্রলার উদ্ধারকার্যে

১০০-র বেশি ট্রলার উদ্ধারকার্যে

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কমালউদ্দিন আহমেদ বলেন, আমরা শতভাগ নিশ্চিত যে ১৫ থেক ২০টি ট্রলারডুবি হয়েছে। আমরা সেখানে ১০০-র বেশি ট্রলার পাঠিয়েছিল। মাঝ সমুদ্রে সেভাবে মোবাইলের নেটওয়ার্ক না থাকায় আমরা সম্পূর্ণ তথ্য পাইনি। তারা ফিরে আসার পরই পুরো বিষয়টি জানা যাবে।

ঝড় ধেয়ে এল হঠাৎ করে

ঝড় ধেয়ে এল হঠাৎ করে

এদিন দিনের বেলায় বৃষ্টি হলেও সন্ধ্যার পর আকাশ কেটে গিয়েছিল। কিন্তু রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎ ঝড় ধেয়ে আসবে ভাবতেই পারেনি কেউ। আগাম কোনও সতর্কতা ছিল না। মৎস্যজাবীরা কেউ ধারণা করতে পারেননি যে এমন দুর্যোগ ধেয়ে আসবে হঠাৎ করে। সেই দুর্যোগে ট্রলার ডুবি হয়ে যাবে।

পশ্চিমা নিম্নচাপের কারণে ঝড়

পশ্চিমা নিম্নচাপের কারণে ঝড়

আবহবিদরা জানিয়েছেন, সমুদ্রে সিগন্যাল বা সংকেত জারির মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিমা নিম্নচাপের কারণে বাতাস প্রবল আকার নেয় হঠাৎ করেই। সেই কারণে কিছুটা বৃষ্টি বা মেঘলা পরিবেশ তৈরি হয়েছে। সাগরের ওপরের খোলা জায়গা বাতাসের চাপ অনেক বেড়ে যায়। তার ফলেই ধেয়ে আসে ঝড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+