Bengal Weather: ভারী থেকে অতিভারী বৃষ্টি আট জেলায়! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে খানিক মেঘলা আকাশ। তাপমাত্রা বৃদ্ধির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। তবে দিনের তাপমাত্রা তেমন বৃদ্ধির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Bengal Weather)। ইতিমধ্যেই বৃষ্টিপাতের নিরাখে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে।

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই রবিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেমে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই সোমবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোাচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার (Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই সমসেয়র মধ্যে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই আবার দিনের তাপমাত্রার পরিবর্তনেরও সম্ভাবনা নেই।

আবহাওয়া

আবহাওয়া দফতর শনিবার সকালে (Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় সামান্য কিছুটা কমেছে। ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শুক্রবার যা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৭৭ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৫.২)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (২৬.৫)
বর্ধমান (২৩)
কোচবিহার (২৬.৫)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৯.৫)
দিঘা (২৮.৬)
কলকাতা (২৮.৬)
দমদম (২৮.২)
কৃষ্ণনগর (২৫)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (২৬.৫)
শিলিগুড়ি (২৬)
শ্রীনিকেতন (২৩.৪)
সুন্দরবন (২৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.৬)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৪.৮)
বর্ধমান (৩৩)
কোচবিহার (২৮)
দার্জিলিং (১৯.৮)
কালিম্পং (২৩)
দিঘা (৩৫)
কলকাতা (৩৪.১)
দমদম (৩৬)
কৃষ্ণনগর (৩২)
মালদহ (৩১.৯)
মেদিনীপুর (৩৫.৪)
শিলিগুড়ি (২৯.৪)
শ্রীনিকেতন (৩৩.৬)
সুন্দরবন (৩২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+