Sealdah Krishnanagar Lalgola: শিয়ালদহ থেকে লালগোলা স্পেশাল লোকাল চালাবে রেল, রানাঘাট পর্যন্তও ছুটবে নয়া ট্রেন

Sealdah Krishnanagar Lalgola Section: সামনেই খুশির ইদ (EID ul fitr 2025)। দীর্ঘ একমাস রমজান শেষে আসে এই খুশির দিন। চাঁদ দেখা গেলে আগামী ৩০ মার্চ দেশজুড়ে পালিত হতে পারে ইদ। এই সময়ে উৎসবে মেতে ওঠেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। পরিবারের সঙ্গেই একেবারে খাওয়াদাওয়া করে কাটান। এই সময় ফের একবার ভিড় বাড়বে ট্রেনে। বিশেষ করে 'নবাবের জেলা' মুর্শিদাবাদ থেকে বহু মানুষ কর্মসূত্রে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায় কাজ করেন।

এই সময় তাঁরা বাড়ি ফিরবেন। স্বাভাবিক ভাবে মুর্শিদাবাদগামী ট্রেনগুলিতে যে ভিড় বাড়বে তা স্পষ্ট। আর সেই কথা মাথায় রেখেই ইদে বাড়তি ট্রেন চালাবে রেল। ইতিমধ্যে নয়া লোকাল ট্রেনের (Sealdah Krishnanagar Lalgola Section) ঘোষণা করা হয়েছে পূর্বরেলের তরফে।

Sealdah Krishnanagar Lalgola Section

যেটি শিয়ালদহ-কৃষ্ণনগর -লালগোলা সেকশনে চলবে। একটি ট্রেন চলবে শিয়ালদহ থেকে লালগোলা-শিয়ালদহ পর্যন্ত (Sealdah Krishnanagar Lalgola Section) । আরেকটি লালগোলা-রানাঘাট-লালগোলা চালানো হবে বলে পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শুধু তাই নয়, রেলের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ মার্চ এবং ১লা এপ্রিল বিশেষ এই ট্রেন আপ এবং ডাউন লাইনে চালানো হবে। এই লাইনে সমস্ত রুটে বিশেষ এই লোকাল ট্রেন থামবে বলেও জানানো হয়েছে। দেওয়া হয়েছে টাইমটেবিল। এক নজরে দেখে নিন কখন কোন ট্রেন স্টেশন থেকে ছাড়বে?

Sealdah Krishnanagar Lalgola Section: ট্রেনের টাইম টেবিল -

আগামী ৩০ মার্চ শিয়ালদহ (Sealdah) ১১ টা ৫৫ মিনিটে ছাড়বে এবং লালগোলা (Lalgola) পৌঁছে দেবে ১৬ টা ৫৫ মিনিটে। আবার ১লা এপ্রিল স্পেশাল এই ট্রেনটি লালগোলা থেকে ছাড়বে আগামী ১৪ টা ১৫ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে ১৯ টা ১০ মিনিটে।

অন্যদিকে রানাঘাটের জন্য যে লোকালটি ছাড়বে সেটি আগামী ৩০ মার্চ লালগোলা থেকে ছাড়বে ১৭ টা ১৫ মিনিটে। রানাঘাট পৌঁছবে ২১ টা ০২ মিনিটে। আবার ১ এপ্রিল রানাঘাট থেকে ৯টা ৫০ মিনিটে ছাড়বে এবং লালগোলা পৌঁছে দেবে ১২ টা ৫০ মিনিটে।

এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি কিংবা রেল অনুসন্ধান কেন্দ্রে বিস্তারিত জেনে নিতে পারেন। রেলের দাবি, নয়া এই স্পেশাল ট্রেন চললে বহু মানুষ উপকৃত হবেন। এমনকী ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+