করোনাকালে বেরঙীন বকরি ঈদ! অশান্তি এড়াতে সতর্কবার্তা ইমামদের
করোনাকালে বেরঙীন বকরি ঈদ! অশান্তি এড়াতে সতর্কবার্তা ইমামদের
মুসলিম সম্প্রদায়ের অন্যতম দুটি বড় উৎসবের মধ্যে একটি অর্থাৎ ঈদুজ্জোহা ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে। এদিকে গোটা রাজ্য তথা দেশে ক্রমেই জাঁকিয়ে বসছে করোনা প্রাদুর্ভাব। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ ৪০ হাজারের গণ্ডিও পার করেছে। এদিকে গত ২৫শে মে দেশ জুড়ে পালিত হয়েছে ঈদুল ফিতর। সেই সময় অনেক জায়গাতেই বড় জমায়েত দেখা যায়। এমতাবস্থায় বকরি ঈদের আগে করোনা সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য সতর্কবার্তা দিতে দেখা গেল বাংলার ইমামদের।

রবিবার পশ্চিমবঙ্গের মসজিদগুলির ইমামদের প্রতিনিধি সংস্থার তরফে ঈদুজ্জোহার দিন ছোট ছোট জমায়েতের মাধ্যমে সাধারণ মানুষকে নামাজ পড়ার অনুরোধ করতে দেখা যায়। পাশাপাশি এই সঙ্কট-কালীন অবস্থায় সমস্ত করোনা বিধি মানতেও বিশেষ ভাবে অনুরোধ করা হয় ইমামদের তরফে। একইসাথে কোনও উস্কানি বা অশান্তির মাধ্যমে কোথাও যাতে শান্তি পরিস্থিতি বিঘ্নিত না হয় সে দিকেও সকলকে খেয়াল রাখার অনুরোধ করেন তিনি।
করোনা সংক্রমণের জেরে সমস্ত ধর্মের উৎসবেই এবারে বিষাদের সুর। ঘরের বাইরে বেরোনই যেখানে এখন বড় চ্যালেঞ্জ সেখানে বড় জমায়েতর মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান এই করোনাকালে যেন অলীক স্বপ্ন। এদিকে জুলাইয়ের ৩১ তারিখ ও ১লা অগাস্ট দু-দিন ব্যাপী এই উৎসব উদযাপনের কথা রয়েছে। তার আগেই বর্তমানে করোনা নিয়ে সতর্কবার্তা দিতে দেখা গেল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনকে। একইসাথে অন্যবারের মতো মহাসমারোহে বকরি ঈদে খুব ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া বাইরের লোকেদের বাড়িতে নিমন্ত্রণ করা বা মাংস খাওয়াতেও নিষেধ করা হয়। একইসাথে কোনও অশুভ রাজনৈতিক শক্তি যাতে এই সময়কে কাজে লাগিয়ে ফায়দা না তুলতে পারে সেই বিষয়েও সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications