অনশন মঞ্চ থেকে ইদের নমাজ পাঠ জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলা শাসকের দফতরের সামনে অনশন মঞ্চে বসেই ইদ পালন করছেন জমিদাতা ১১ জন অনশনকারী।

দেশ জুড়ে যখন পালিত হচ্ছে ইদ, ঠিক সেই সময় চোখে পড়ল জলপাইগুড়ি জেলা শাসকের দফতরের সামনে অনশন মঞ্চে বসেই ইদ পালন করছেন জমিদাতা ১১ জন অনশনকারী।

অনশন মঞ্চ থেকে ইদের নমাজ পাঠ জলপাইগুড়িতে

এদিন সকালে জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরের সামনে অনশন মঞ্চের সামনে বসে ইদের নমাজ পড়লেন ১১ জন অনশনকারী। গত শুক্রবার থেকে সরকারি চাকরির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ৬১ জন জমিদাতা। এদের মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন।

আন্দোলনকারীদের বক্তব্য, যতদিন না দাবি পূরণ হচ্ছে, ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন তারা। একের পর এক নেতা ও আধিকারিকরা অনশন মঞ্চে এসে মৌখিক আশ্বাস দিলেও তারা অনশন তুলতে নারাজ। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত লিখিত চিঠি হাতে না পাচ্ছেন অনশনকারীরা, ততক্ষণ এই আমরন অনশন চালিয়ে যাবেন জমিদাতারা।

আজ ইদের দিনে পরিবার থেকে অনেক দূরে রাস্তায় বসে পবিত্র ইদের নমাজ পড়েন আন্দোলনকারীরা। নমাজ শেষে পরিবারের কথা বলতেই চোখে জল চলে এল তাঁদের। এখন দেখার বিষয় প্রশাসন কবে এই আন্দোলনকারীদের দাবি মেনে তাদের আন্দোলন প্রত্যাহার করতে সাহায্য করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+