চাঁদ দেখা না যাওয়াতে সম্ভবত উৎসব শুক্রবার! তবে ইদের আগে বড় সিদ্ধান্ত মমতার
দেশজুড়ে করোনার চোখ রাঙানি। প্রত্যেকদিন সংক্রমণের হার বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছ মৃত্যু। দেশজুড়ে হাহাকার। অক্সিজেনের অভাব। হাসপাতালের অভাব। আর এই অবস্থার মধ্যেই সামনেই খুশির ইদ। চাঁদ দেখা যায়নি। সে কারণে ভারতে খুশির ইদ পালন
দেশজুড়ে করোনার চোখ রাঙানি। প্রত্যেকদিন সংক্রমণের হার বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছ মৃত্যু। দেশজুড়ে হাহাকার। অক্সিজেনের অভাব। হাসপাতালের অভাব। আর এই অবস্থার মধ্যেই সামনেই খুশির ইদ। চাঁদ দেখা যায়নি। সে কারণে ভারতে খুশির ইদ পালন হবে শুক্রবার। এমনটাই জানানো হয়েছে।
এই অবস্থায় ইদ নিয়ে বিশেষ সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। করোনা পরিস্থিতিতে বাড়তি নমাজ পড়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে ইদ নিয়ে বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছেন একগুচ্ছ নির্দেশিকাও।

৫০ জনকে নিয়ে করা যাবে অনুষ্ঠান
সামনেই ইদ। গতবছর করোনার জন্যে বড় করে ইদের অনুষ্ঠান হয়নি। বাড়িতেই সবাই নমাজ পড়েন। এবারও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং আরও খারাপ হয়েছে। যদিও সংখ্যালঘু মানুষের কথা ভেবে কিছুটা মানবিক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ইদের মুখে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাড় দিয়েছেন তিনি। ৫০ জনকে নিয়ে এই অনুষ্ঠান করা যাবে। এমনটাই বলা হয়েছে। তবে, ভাইরাসের কথা মাথায় রেখে এবার রেড রোডে ইদের নমাজ পাঠ করা হবে না। ইদের দিন বাড়িতে বসেই প্রার্থনা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে ধর্মগুরুদেরও মানুষকে এই বিষয়ে বোঝানোর জন্য জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

খোলা রয়েছে নিউ মার্কেট
ইদের কথা ভেবে খোলা রয়েছে নিউ মার্কেট। তবে শর্ত সাপেক্ষে খোলা রাখতে বলা হয়েছে দোকান। ক্রেতা এবগ বিক্রেতার মধ্যে থাকতে হবে সোশ্যাল ডিসটেন্স। শুধু তাই নয়, মাস্ক বাধ্যতামূলক। দোকানের সামনে ভিড় করতে দেওয়া চলবে না। এই বিষয়ে পুরসভার তরফে নজরদারি চালানো হচ্ছে।

ভারতে উৎসব হবে শুক্রবার
ভারতে ইদ শুক্রবার। মঙ্গলবার রাতে সৌদি আরবে ইদের চাঁদ দেখা যায়নি। তাই একদিন পিছোল উৎসব। মঙ্গলবার রাতেই সৌদি আরবের চাঁদ-দর্শন কমিটির তরফে এই ঘোষণা করা হয়েছে। ইসলাম ধর্মের ক্যালেন্ডার হিজরির দশম মাস শবল। এই শবল-এর চাঁদ দেখা গেলেই পালন করা হয় ইদ-উল-ফিতর উৎসব। ভারতে অবশ্য এই ইদ পালিত হয় সৌদি আরবে চাঁদ দেখতে পাওয়ার দ্বিতীয় দিনে। মঙ্গলবার রাতে সৌদি আরবের ওই কমিটি জানিয়েছে, মঙ্গলবার যে হেতু চাঁদ দেখা যায়নি, তাই বুধবার ঈদ পালন করা হবে না। ১২ মে পবিত্র রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে। সৌদি আরবে ইদ-উল-ফিতর পালিত হবে ১৩ মে। তবে ভারতের নিয়ম অনুযায়ী ইদ উদযাপন করা হবে শুক্রবার ১৪ মে। প্রসঙ্গত ভারতে রমজান মাস শুরুও হয়েছিল ঠিক একমাস আগেই, ১৪ এপ্রিল।

বাংলায় আংশিক লকডাউন
করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জেরে আংশিক লকডাউন আরও কড়া করেছে রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে একগুচ্ছ নির্দেশ জারি করেছেন। বৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে। বদলাচ্ছে বাজার-দোকান খোলা থাকার নিয়ম। সকাল ৭ টা থেকে ১০টা আগের মতোই খোলা থাকলেও দুপুর ৩ থেকে ৫টা বদলে এবার বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার-হাট। সংখ্যায় অর্ধেক হয়ে যাচ্ছে গণ পরিবহনের বাসের সংখ্যা। ব্যাঙ্কে খোলা থাকার নিয়মেও হচ্ছে বদল। সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।












Click it and Unblock the Notifications