' হমসে যো টকরায়গা ওহ চুর চুর হো জায়গা'! রেড রোডের মঞ্চ থেকে গর্জন মমতার
ফের একবার বিরোধীদের উদ্দেশে গর্জে উঠলে বাংলার অগ্নিকন্য়া মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কলকাতার রেড রোডে আয়োজিত ইদের নামাজের অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ফের একবার বিরোধীদের উদ্দেশে গর্জে উঠলে বাংলার অগ্নিকন্য়া মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কলকাতার রেড রোডে আয়োজিত ইদের নামাজের অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি ফের একবার ওই মঞ্চ থেকেই বিরোধীদের 'চুর চুর' করে দেওয়ার ডাক দেন মমতা।

এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বলেন, 'ত্যাগ কা নাম হ্যায় হিন্দু, ইমান কা নাম হ্যায় মুসলমান, প্যায়ার কা নাম হ্যায় ইসাই,শিখোঁ কা নাম ব্যায় বলিদান। ইয়ে হামারা প্যায়ারা হিন্দোস্তান। ইসকি রক্ষা আমলোদ করেঙ্গে। জো হামসে টকরায়েগা চুর চুর হো জায়েগা।'
West Bengal CM Mamata Banerjee, in Kolkata: Tyaag ka naam hai Hindu, Imaan ka naam hai Musalman, Pyaar ka naam hai Isaai, Sikhon ka naam hai Balidan. Ye hai hamara pyaara Hindustan. Iski raksha humlog karenge. Jo humse takraega wo choor choor ho jaega. Ye hamara slogan hai. pic.twitter.com/ECsQKq1LkR
— ANI (@ANI) June 5, 2019
প্রসঙ্গত, লোকসভা ভোটেও এভাবেই তিনি আক্রমণাত্মক মেজাজে আক্রমণ করেছেন বিরোধীদের। এদিন, ইদ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও একই ভঙ্গিমায় বিরোধীদের তাক করে মমতার বার্তা দিয়েছেন। এর আগেও মমতা দাবি করেন, কেবলমাত্র বুথ ক্যাপচার করে, ভোট যুদ্ধ জিতেছে বিজেপি। এদিন , সেই দাবি সমানে রেখে বিখ্যাত উর্দু কবিতা আওড়া মমতা বলেন,'মুদ্দাই লাখ বুরা চাহে তো ক্যায়া হোতা হ্যায়, ওহি হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতা হ্যায়। '












Click it and Unblock the Notifications