স্বনির্ভরতা নিয়ে আলিপুরদুয়ারে যুবকের তাক লাগানো উদ্যোগ
নিজেকে স্বাবলম্বী হওয়ার প্রমাণ করে দিল ভাটিবাড়ী চিকলিগুড়ি এলাকার দীপঙ্কর দাস নামে এক যুবক। ডুয়ার্সের আলিপুরদুয়ারের ভাটিবাড়ী চিকলিগুড়ি এলাকার বাসিন্দা ওই যুবক।
নিজেকে স্বাবলম্বী হওয়ার প্রমাণ করে দিল ভাটিবাড়ী চিকলিগুড়ি এলাকার দীপঙ্কর দাস নামে এক যুবক। ডুয়ার্সের আলিপুরদুয়ারের ভাটিবাড়ী চিকলিগুড়ি এলাকার বাসিন্দা ওই যুবক। উচ্চমাধ্যমিক পাশ করার পর বেকারত্বের জ্বালায় ভুগছিল চাকরীর দিকে না তাকিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য কঠোর পরিশ্রম করে সে। সংসার চালানোর দায়ভার সামলানো ছিল তার উপরেই। এরপর থেকেই রাজমিস্ত্রির কাজ শুরু করে।

রাজমিস্ত্রির কাজ শুরু করার পর কিছু টাকা জমিয়ে একটি এন্ড্রয়েড মোবাইল কেনে দীপঙ্কর আর সেই মোবাইল থেকেই ইউটিউব ঘেটে তার মাথায় নতুন পরিকল্পনা আসে। ইউটিউবে দেখার পর সে ডিম ফোটানোর মেশিন তৈরি করলেন যার জন্য তাকে ব্যয় করতে হয়েছে হাজার দেড়েক টাকা। এরপরেই থেকেই তার জীবনে শুরু হল নুতন কর্ম সংস্থা। প্রথম এক বছর একটি মেশিনের মাধমে ডিম থেকে মুরগীর বাচ্চা ফুটিয়ে পালন শুরু করলেন ।
একুশ দিন এর মধ্যে পঞ্চাশ টি ডিম ফুটে বাচ্চা টোরি করে সে। প্রায় এক বছর বাচ্চা বিক্রি করে ভালো টাকা উপার্জন করে দীপঙ্কর। এর পর তার জীবনের গতিপথ বদল করার জন্য শুরু করেন মেশিন বিক্রির কাজ । এরপর থেকেই তিনি মেশিন বানানোর কাজও শুরু করেন। দীপঙ্কর বাবু জানালেন এই মেশিন তৈরি করতে গিয়ে প্রথমে তাকে দরকার হয় একটি মাছের থার্মোকলের কার্টুন তার সঙ্গে দরকার ব্যাটারি অথবা বিদ্যুৎ কিংবা ইনভার্টার সঙ্গে দরকার বিদ্যুতের সরঞ্জাম। রয়েছে টাইম কিপার নির্দিষ্ট সময়ে বাল্ব জ্বলা নিবার জন্য।
দীপঙ্কর বাবুর কথা থেকে জানা গেল ডিম থেকে বাচ্চা বের হতে ২১ দিন সময় লাগে । আর এক একটি বাচ্চা তখন বিভিন্ন মানুষের কাছে বিক্রি হয় ৪০ টাকা করে । এছাড়াও মুরগির বাচ্চা নিজের ফার্মে বড় করে তুলতে থাকেন । মুরগীর সঙ্গে রয়েছে হাঁসের বাচ্চাও । আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে তার এই ডিম ফোটানো মেশিন নেওয়ার জন্য ভীড় জমে তার বাড়িতে । রীতিমত অগ্রিম টাকা দিয়ে আসছেন তাকে মেশিনের জন্য । সরকারি কোন সাহায্য পায়নি সে এরপর ধীরে ধীরে বড় হতে থাকে দীপঙ্কর। যদি কোন সরকারী সাহায্য মিলতো তাহলে দীপঙ্কর একা নয় আর ও দশ টি যুবককে স্বাবলম্বী করে তুলতে পারতো ।












Click it and Unblock the Notifications