আন্দামান সাগরে বাসা বাধা ঘূর্ণিঝড় ধেয়ে আসতে পারে গাঙ্গেয় উপকূলে! জারি হল সতর্কবার্তা
পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং উত্তর আন্দামান সাগরের ওপর এদিন সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং উত্তর আন্দামান সাগরের ওপর এদিন সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আছড়ে পড়তে পারে গাঙ্গেয় বঙ্গ, উত্তর ওড়িশা ও বাংলাদেশ উপকূলে। যার জেরে ৯ নভেম্বর নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

আন্দামানের কাছে বঙ্গোপসাগরে নিম্নচাপ
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং উত্তর আন্দামান সাগরের ওপর এদিন সকালে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যেটি কিছুটা পশ্চিমের দিকে অগ্রসর হয়েছে। সাগর আইন্যান্ড থেকে যা ১০০০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় তা গভীর নিম্নচাপ এবং পরবর্তী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূলের দিকে আছড়ে পড়তে পারে।

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
এই নিম্নচাপের জেরে ৯ নভেম্বর শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে।

সমুদ্র উত্তাল থাকবে
এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৭ নভেম্বর নাগাদ এই ঝড়ের বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৯০ কিমিতে। আর ৮ নভেম্বর তা পৌঁছতে পারে ঘন্টায় ১২০ কিমিতে। ফলে যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ৭ নভেম্বর বিকেলের মধ্যে উপকূলে ফেরত আসতে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।












Click it and Unblock the Notifications