ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বুলবুল', হবে প্রবল বৃষ্টি! উপকূলে জারি লাল সতর্কতা

পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং উত্তর আন্দামান সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং উত্তর আন্দামান সাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। যা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলেছে। সম্ভবত এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও বাংলাদেশ উপকূলে। শুক্রবার থেকেই শুরু হয়ে যেতে পারে বৃষ্টি।

এগোচ্ছে ঘূর্ণিঝড় 'বুলবুল'

এগোচ্ছে ঘূর্ণিঝড় 'বুলবুল'

ধীরে ধীরে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ এর অবস্থান ছিল কলকাতা থেকে ১০৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পূর্বে। আগামী ২৪ ঘন্টায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

এই নিম্নচাপের জেরে ৯ নভেম্বর শনিবার এবং ১০ নভেম্বর রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি( ৭-১১ সেমি) হতে পারে। তবে উপকূল এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে শুক্রবার থেকেই। তবে অন্য জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে।

উত্তাল হবে থাকবে

উত্তাল হবে থাকবে

এই নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ৭ নভেম্বর নাগাদ এই ঝড়ের বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় ৯০ কিমিতে। আর ৯ নভেম্বর তা পৌঁছতে পারে ঘন্টায় ১২০ কিমিতে।

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

ফলে যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ৭ নভেম্বর বিকেলের মধ্যে উপকূলে ফেরত আসতে বলা হয়েছে। এছাড়াই ৮ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা যাতে মাছ ধরতে গভীর সমুদ্রে না যান সেব্যাপারেও সতর্ক করা হয়েছে। তাদের জন্য দেওয়া হয়েছে লাল সতর্কতা।

উত্তরবঙ্গ থাকবে শুষ্ক

উত্তরবঙ্গ থাকবে শুষ্ক

আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। আবহাওয়া থাকবে শুষ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+