রাজ্যকে এড়িয়ে উচ্চশিক্ষায় নিয়োগ রাজ্যপালের! কড়া পদক্ষেপের ইঙ্গিত পার্থ চট্টোপাধ্যায়ের

রাজ্য সরকারকে এড়িয়ে নিয়োগ রাজ্যপালের। সামবার রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য( প্রশাসনিক ও শিক্ষা) পদে অধ্যাপক গৌতম চন্দ্রকে নিয়োগ করেছেন।

রাজ্য সরকারকে এড়িয়ে নিয়োগ রাজ্যপালের। সামবার রাজ্যপাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপচার্য( প্রশাসনিক ও শিক্ষা) পদে অধ্যাপক গৌতম চন্দ্রকে নিয়োগ করেছেন। এব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল যেমন কোনও আলোচনা করেননি, ঠিক তেমনই রাজ্য সরকারও এই নাম রাজ্যপালের কাছে সুপারিশ করেনি।

সিদ্ধান্ত মানবে না রাজ্য

সিদ্ধান্ত মানবে না রাজ্য

এই নিয়োগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যপাল বিজেপির প্রতিনিধিকে সহ উপচার্য( প্রশাসনিক ও শিক্ষা) পদে নিয়োগ করেছেন। সরকার এই সিদ্ধান্ত মানবে না বলে জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

পাশাপাশি শিক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, অধ্যাপক গৌতম চন্দ্রকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না।

আইন মেনেই কাজ, দাবি রাজ্যপালের

আইন মেনেই কাজ, দাবি রাজ্যপালের

রাজ্যপাল অবশ্য দাবি করেছেন, তিনি যে কাজ করেছেন, তা আইন মেনেই করা হয়েছে। এব্যাপারে তিনি জানিয়েছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইনের ৯ নম্বর ধারার একনম্বর উপধারার আইন মেনে তিনি অধ্যাপক গৌতম চন্দ্রকে সহ উপচার্য( প্রশাসনিক ও শিক্ষা) পদে নিয়োগ করেছেন।

রাজ্যপাল, রাজ্য সরকারের বারে বারে বিরোধ

রাজ্যপাল, রাজ্য সরকারের বারে বারে বিরোধ

রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয়ে আসার পর থেকেই রাজ্যসরকারের সঙ্গে জগদীপ ধনকরের বিরোধ লেগেই আছে। শুরুটা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। এরপর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সমালোচনা। বর্তমানে করোনা ও আম্ফান নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+