রাজ্যপাল নাকি কাঁদেন! সমাবর্তনে আমন্ত্রণ না পাওয়ায় টুইটের জবাবে ধনকরকে কটাক্ষ পার্থর

রাজ্যপাল নাকি কাঁদেন! সমাবর্তনে আমন্ত্রণ না পাওয়ায় টুইটের জবাবে রাজ্যপালকে কটাক্ষ পার্থর

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্য হিসেবে রাজ্যপালের নাম নেই। যা নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে এদিন টুইট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সাংবাদিকদের প্রশ্নে তার জবাবও দিয়ে দিলেন শিক্ষা মন্ত্রী। এদিন তিনি বলেন, রাজ্যপালকে কাঁদতে বারণ করুন।

সমাবর্তন নিয়ে রাজ্যপালের প্রশ্ন

১৪ ফেব্রুয়ারি কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজো সাজো রব। আমন্ত্রণের কাজও প্রায় শেষ। রাজ্যপাল টুইট করে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষদের। কিন্তু সেখানেই তাঁর নাম নেই। নিয়ম অনুযায়ী সমাবর্তনের আগে রাজ্যপালের সম্মতি নিতে হয়। এছাড়াও রাজ্যপালের উপস্থিতি ছাড়া সমাবর্তন অসম্ভব। এক্ষেত্রে আমন্ত্রণপত্রেই নাম নেই রাজ্যপাল জগদীপ ধনকরের। এদিন সকালে টুইট করে তিনি বলেছেন, আচার্য হওয়া সত্ত্বেও তিনি সমাবর্তনের কথা জানেন না। এ আমরা কোথায় আছি?

'রাজ্যপালকে কাঁদতে বারণ করুন'

'রাজ্যপালকে কাঁদতে বারণ করুন'

এদিন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ল্যাবরেটরির উদ্বোধনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তাঁকে রাজ্যপালের টুইট নিয়ে প্রশ্ন করা হয়। সেই সময় শিক্ষামন্ত্রী বলেন রাজ্যপালকে কাঁদতে বারণ করুন।

 ডাক পাননি কেন, জানেন না শিক্ষামন্ত্রী

ডাক পাননি কেন, জানেন না শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী সাফাই দিয়ে বলেন, কেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল ডাক পাননি তা তিনি জানেন না। কেন রাজ্যপালকে ডাকা হয়নি, তা তিনি জিজ্ঞাসা করবেন বলে জানিয়েছেন।

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের সমালোচনা

এদিনই ভর্তুকি হীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রের সমালোচনা করেন। তাঁর অভিযোগ কেন্দ্রের সরকার সাধারণ মানুষের কথা ভাবছে না। তিনি বিজেপির সমালোচনা করে বলেন দেশ, সমাজ, ধর্মকে টুকরো করাই কাজ ওদের। বিজেপি ঘোরতর কালো দিন আনছে বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+