রাজ্যে স্কুল, কলেজ বন্ধের মেয়াদ বৃদ্ধি হল আরও এক দফা! চলবে প্রশাসনিক কাজ, জানালেন শিক্ষামন্ত্রী
রাজ্যে স্কুল, কলেজ বন্ধের মেয়াদ বৃদ্ধি হল আরও এক দফা! চলবে প্রশাসনিক কাজ, জানালেন শিক্ষামন্ত্রী
রাজ্যে আনলক পর্ব শুরু হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা পরিস্থিতি। যেই কারণে এখনই স্কুল, কলেজ খুলতে রাজি নয় রাজ্য সরকার। ফলে এদিন আরেক দফায় স্কু কলেজ বন্ধ রাখার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে স্কুল, কলেজের ক্লাস না হলেও, প্রশাসনিক কাজ চলবে বলে জানিয়েছেন তিনি।

৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আপাতত ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজের পঠন-পাঠন বন্ধ রাখা হবে। এর আগে প্রথমে ১০ জুন, পরে ৩০ জুন পর্যন্ত রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার কথা জানিয়েছিল রাজ্য সরকার। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

চলবে প্রশাসনিক কাজ
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশাসনিক কাজ চলছিল, সেইভাবেই চলবে। আগেকার বিজ্ঞপ্তির ধারাগুলি অপরিবর্তিত থাকবে।

পরীক্ষা কবে, ঠিক করবে বিশ্ববিদ্যালয়
এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা কবে, কীভাবে হবে, তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়। এব্যাপারে আগেকার নিয়ম অপরিবর্তিত রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications