পুরভোটের আগে বাজারে আসছে অনুব্রত মণ্ডলের জীবনী! উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী, কিন্তু নাম মাহাত্ম্য কার?

ভোট সামনে এলেই তৃণমূলের (Trinamool Congress) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মুখে শোনা যায় নিত্য নতুন শব্দবন্ধ। এবারও পুরভোটের আগে দিয়েছেন। তবে তার থেকেও বড় হল, পুরভোটের আগেই বাজারে

ভোট সামনে এলেই তৃণমূলের (Trinamool Congress) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মুখে শোনা যায় নিত্য নতুন শব্দবন্ধ। এবারও পুরভোটের আগে দিয়েছেন। তবে তার থেকেও বড় হল, পুরভোটের আগেই বাজারে আসছে অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে লেখা বই (book)। স্বয়ং শিক্ষামন্ত্রী (Education Minister) বাত্য বসু (Bratya Basu) বোলপুরে গিয়ে সেই বইয়ের উদ্বোধন করবেন। তবে সেই বইয়ের নাম মাহাত্ম্য কার তা নিয়ে অবশ্য দ্বন্দ্ব রয়েছে।

 পুরভোটের আগে নতুন শব্দ বন্ধ

পুরভোটের আগে নতুন শব্দ বন্ধ

দিন কয়েক আগে পুরভোটে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, পুরভোটে ভাল খেলা হবে। ক্রিকেট ব্যাট থাকবে, ফুটবল এমন কী হকিস্টিকও থাকবে। তৃণমূলের সব প্রার্থী জয়লাভ করবে। জেলা ও টাউন হিসেবে এই খেলা হবে বলে জানিয়েছিলেন তিনি। অনুব্রত মণ্ডল বলেছিলেন, বিধানসভায় খেলা খেলেছিলেন, এবার দেলা এবং টাউন হিসেবে হবে। বিরোধীরা অবশ্য অনুব্রত মণ্ডলের এই কথাকে হুঁশিয়ারি হিসেবেই বর্ণনা করেছিলেন।

বইয়ের নাম 'খেলা হবে'

বইয়ের নাম 'খেলা হবে'

অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে লেখা বইয়ের নাম 'খেলা হবে'। দীপ প্রকাশন এই বইটি প্রকাশ করছে। বইটির দাম করা হয়েছে ২০০ টাকা। সূচি যদি ঠিক থাকে তাহলে ২৩ ফেব্রুয়ারি বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃগে বইটির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বইটি লিখেছেন সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দীপ প্রকাশন সূত্রে জানা গিয়েছে, বইটিকে অনুব্রত মণ্ডলের বায়োগ্রাফি বলা যেতে পারে। কীভাবে কেষ্ট থেকে তিনি অনুব্রত মণ্ডল হয়েছেন, তা সেখানে লেখা রয়েছে। এছাড়াও এই বইয়ে প্রচ্ছদে ছবি থাকছে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের।

বই কিনতে নির্দেশ জারি

বই কিনতে নির্দেশ জারি

বই বেরনোর আগেই বাজারে এই বইয়ের ডিমান্ড রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বীরভূমে তৃণমূলের প্রতিটি সংগঠনের ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেককে ১০০ টি করে বই নিতে হবে। তারই অংশ হিসেবে তৃণমূলের জেলা শিক্ষক সংগঠনের তরফে প্রত্যেক ব্লকের শিক্ষা সভাপতিদের ১০০ টি করে বই কেনার নির্দেশ দেওয়া হয়েছে। যার জন্য ২১ ফেব্রুয়ারি বোলপুরে প্রত্যের সভাপতি ১০০ টি বইয়ের নগদ হিসেবে কুড়ি হাজার টাকা জমা করতেও বলা হয়েছে। তবে শিক্ষক সংগঠন অবশ্য বিষয়টিকে নির্দেশ বলতে নারাজ। তারা বলছে, সবাই দাদার অনুরাগী। তাই সবাই বই কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সেই কারণে সংগঠনের তরফে বইটি বিক্রি করা হবে।

খেলা হবে স্লোগান কার

খেলা হবে স্লোগান কার

খেলা হবে স্লোগান কার, তা নিয়ে তৃণমূলে দ্বন্দ্ব রয়েছে। বছর চারেক আগে বোলপুরের এক ঘটনায় সেই সময়কার বীরভূমের ডিএসপিকে সময় বেঁধে গিয়ে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল। সেই সময় তিনি বলেছিলেন, তাণ্ডবলীলা খেলে দেবো, ভয়ঙ্কর খেলে দেবো। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের 'খেলা হবে' স্লোগান জনপ্রিয় হওয়ার পিছনে বীরভূমের অবদান আছে বলে দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল। যদিও সেই সময় তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন, কোচবিহারের একটি কলেজে গিয়ে, মাঠে বসে তিনি এই স্লোগান তুলেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+