Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bratya Basu: বেসরকারি স্কুলে লাগামছাড়া ফি! নিয়ন্ত্রণে মমতার নির্দেশে বিল আনছে রাজ্য; কী বললেন শিক্ষামন্ত্রী?

Bratya Basu: বেসরকারি স্কুলগুলির বার্ষিক ফি দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বিশেষ করে শহরের একাধিক বেসরকারি স্কুলের চড়া ফি নিয়ে বারবার অভিযোগে সরব হয়েছেন অভিভাবকদের একাংশ। অভিভাবকদের সিংহভাগেরই অভিযোগ, প্রয়োজনের তুলনায় অত্যধিক বার্ষিক বেতন নেওয়া হয় স্কুলগুলিতে। এমতাবস্থায় বেসরকারি স্কুলগুলির বেতন কাঠামো নিয়ন্ত্রণে উদ্যোগী হচ্ছে রাজ্য। চাইলেই আচমকা নোটিস দিয়ে যেমন খুশি বাড়ানো যাবে না বেতন।

কারও আড়াই লাখ, তো কারও দেড় লাখ। বেসরকারি স্কুলগুলির বার্ষিক ফি-এর অঙ্কটা এতটাই। তাতে লাগাম পরাতে এবার বিল আসছে বিধানসভায়। মঙ্গলবার বিধানসভায় একথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক বিজেপি বিধায়ক এই ইস্যুতে প্রশ্ন তুললে তার উত্তর দিতে গিয়ে বিষয়টি জানান ব্রাত্য বসু। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে কমিশনও গঠন করা হবে। খুব শীঘ্রই বিল এনে তারা সমস্যার নিরসন করবে বলে জানান মন্ত্রী।

bratya basu

এদিন ব্রাত্য বলেন, "বেসরকারি স্কুলের শিক্ষার উৎকর্ষ রয়েছে। সিবিএসই আইসিএসই বোর্ড থেকে দারুণ দারুণ ছাত্র বের হয়। যারা সমাজে কৃতী হয়। কিন্তু সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমন্বয় দরকার। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিয়েছেন। হাসপাতাল নার্সিংহোমগুলির বিল থেকে পরিষেবায় তাই আজকে একটা সমান দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। তেমনই বেসরকারি স্কুলের ক্ষেত্রেও তেমনটা হওয়া দরকার।"

শিক্ষামন্ত্রী আরও বলেন, "হঠাৎ করে বেতনবৃদ্ধি হলে সমস্যায় পড়েন মধ্যবিত্ত অভিভাবকরা। হঠাৎ করে নোটিস দেওয়া, স্কুলের ফি বৃদ্ধি করা, অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করা, এসব বেশকিছু বেসরকারি স্কুলের ক্ষেত্রে লক্ষ করেছি।" তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ও তাঁর নির্দেশক্রমেই রাজ্য সরকার বিল আনতে চলেছে বলে জানান ব্রাত্য। বিলে মমতা বন্দোপাধ্যায়ের, অনুমোদন রয়েছে বলে জানান তিনি। ব্রাত্য বলেন, "আশা করি তাড়াতাড়ি বিধানসভায় পাস করাতে পারব। কবে কার্যকর হবে তা নির্ভর করছে রাজ্যপালের স্বাক্ষরের উপর।"

এদিন শিক্ষক নিয়োগ তাদের পোস্টিং নিয়েও মন্তব্য করেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, "জট নিরসন করে প্রাথমিকে প্রায় ১০ হাজার নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা স্থগিত থাকায় নিয়োগ থমকে রয়েছে। আগামী জটগুলিও শীঘ্রই ছাড়াতে পারব। তা ছেড়ে গেলে গোটা রাজ্যে শিক্ষকের অপ্রতুলতা হবে না।"

শিক্ষকদের দূরবর্তী স্থানে পোস্টিং প্রসঙ্গে ব্রাত্য জানান, "অধ্যাপক, চিকিৎসক, সরকারি আধিকারিকদের মতোই শিক্ষকদের দূরে পোস্টিং হতেই পারে। তবে পরে নিয়মমাফিক আবেদন করে বাড়ির কাছে আসার সুবিধা রয়েছে। জেলা সদর শহরগুলির সঙ্গে কলকাতার যাতায়াতের সময় অনেক কমে এসেছে। তাই পরে চলে আসার সুবিধাও রয়েছে। এই চর্চা বা চলই হওয়া উচিত বলে মনে করি।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+