বদলির জন্য করতে হবে একটিই কাজ, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার প্রশ্নে বার্তা মন্ত্রীর ব্রাত্য বসুর
বদলির জন্য করতে হবে একটিই কাজ, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার প্রশ্নে বার্তা মন্ত্রীর ব্রাত্য বসুর
বদলির জন্য স্রেফ একটা কাজ করলই যথেষ্ট। কাউকে ধরাধরির কোনও দরকার নেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বদলি-প্রশ্নে এবার সাফ জবাব দিলেন। তাঁর কথায়, ধরাধরির দরকার নেই, উৎসশ্রী পোর্টালে আবেদন করলেই হবে। সহযোগিতা করুন, সকলের আবেদন খতিয়ে দেখা হবে। শিক্ষকদের আশ্বস্ত করে এবার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী।

স্বচ্ছতার উজ্জ্বল উদাহারণ মমতার সরকারের
ব্রাত্য বসু বলেন, আমরাও চাই আপনার বদলি হোক। যাঁরা বদলির আবেদন করছেন, তাঁদের বলব দয়ো করে কোনও প্রতিনিধির কাছে যাবেন না। উৎশ্রী পোর্টালেই আবেদন করুন। এক এক দিনে এক-দু'হাজার করে বদলি হচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি স্বচ্ছতার উজ্জ্বল উদাহারণ। এই পোর্টালে আবেদন করলে কাউকে ধরাধরি না করেই আপনার বদলি হয়ে যাবে।

বদলি নীতিতে উৎসশ্রী পোর্টাল করেছে সরকার
ব্রাত্য বসু বলেন, আপস বদলির ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট নীতি নিয়েছি। উৎসশ্রী বলে আমরা একটি পোর্টাল করেছি। সেখানে আবেদন করতে হচ্ছে। ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে এই পোর্টালে। তারপর অনেকেই বলতে পারেন, অনেক দিন হয়ে গেল আবেদন করেছি, কিন্তু কোনও উত্তর আসেনি। হাজার হাজার ঘটনার মধ্যে কিছু এমন ব্যতিক্রম ঘটতই পারে।

পরিস্থিতির উপর নির্ভর করে বদলির বিষয়টি
কিন্তু কেন এমন হয়, তার জবাবও দিয়েছেন ব্রাত্য বসু। ব্রাত্য বলেন, পরিস্থিতির উপর নির্ভর করে বিষয়টি। দেখা যায়, অনেক স্কুলে একটি বিষয়ের একজনই শিক্ষক। তিনি উদাহারণ দিয়ে বুঝিয়ে দেন বিষয়টি। ধরা যাক- একটি স্কুলে জীবন বিজ্ঞানের এক জন শিক্ষক রয়েছেন। তাঁকে স্কুলে পড়াতে ৬০ থেকে ৭০ কিলোমিটার দূর থেকে আসতে হচ্ছে। তিনি চাইছেন বাড়ির কাছাকাছি কোনও স্কুলে তাঁর চাকরিটা বদলি করতে। তাঁর দিক থেকে এই দাবি সঙ্গত।

কোনও বিষয়ে যদি একজন শিক্ষকই থাকেন
কিন্তু প্রধান শিক্ষক বলছেন, আমার যদি ওই বিষয়ে একজন শিক্ষকই থাকেন, তাহলে আমি কী করব! আমি কি ওই শিক্ষকের বদলিতে অনুমতি দেব! পাঁচ বছর ধরে যদি নিয়োগ না হয়, তাহলে তো একজন শিক্ষকই থাকবেন স্কুলে। যদি কোথাও একক শিক্ষক থাকেন, তবে তা স্কুলের সিদ্ধান্তের উপর নির্ভর করা হয়।

প্রার্থীরা যেন সরকারের নিয়ম মেনে চলেন
ব্রাত্য বসুর কথায়, আবার এমনও হয়, কোনও কোনও জায়গায় জেলা পরিদর্শকের কাছে ফাইল আটকে আছে। এরকম সামান্য কিছু উদাহারণ থাকতে পারে। কিন্তু আমি উৎশ্রীর মাধ্যমে আবেদন করতে বলব। আপনারা সহযোগিতা করুন। সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল। সরকার চায় কোনও নাগরিকের দূরে চাকরি হলে সেটা খতিয়ে দেখতে। সরকার সেজন্যই নিয়ম আনছে, প্রার্থীরা যেন সেই নিয়ম মেনে চলেন।












Click it and Unblock the Notifications