Ration Scam: জ্যোতিপ্রিয়কে ১.৬৪ কোটি টাকা দেন মুকুল-বিদেশ! কিন্তু কেন? উত্তর খুঁজছে ইডি
West Bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়! সামনে আসছে একের পরএক চাঞ্চল্যকর তথ্য। বিশেষ করে তৃণমূল নেতা আনিসুর রহমান বিদেশ এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানের গ্রেফতারের পর থেকে একের ফাঁস হচ্ছে দুর্নীতি। জানা যাচ্ছে, দুই দফায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মোট ১.৬৪ কোটি টাকা নিয়েছিলেন ধৃত দুজনের থেকে।
তদন্তে (West Bengal Ration Scam) এমনটাই তথ্য সামনে আসছে। কিন্তু কেন এই বিপুল অঙ্ক প্রাক্তন মন্ত্রীকে বিদেশ এবং মুকুল দিয়েছিলেন?

আর সেটাই জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও গ্রেফতারের পর থেকেই কার্যত মুখে কুলূপ আনিসুর এবং তাঁর ভাই'য়ের। সমস্ত প্রশ্নের উত্তর তাঁরা এড়িয়ে যাচ্ছেন না বলে খবর। এমনকি বিপুল লেনদেন কেনও তা নিয়ে কোনও উত্তর বিদেশ এবং মুকুল দিচ্ছেন না বলে খবর।
বলে রাখা প্রয়োজন, গত মঙ্গলবার ভোরে ধৃত তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। একই সঙ্গে তল্লাশি চলে আলিফ নুরে চারটি চালকলে। প্রায় ১০ ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি অভিযান।
দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং বিপুল টাকা উদ্ধার হয়। এরপরেই বুধবার বিদেশ এবং তাঁর ভাই আলিফ নুর ওরফে মুকুল রহমানকে ডেকে পাঠান ইডি আধিকারিকরা। দীর্ঘ জেরা শেষে গ্রেফতার করা হয় তাঁদের। তদন্তে জানা যায়, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তাঁরা দু'দফায় মোট ১.৬৪ কোটি টাকা তাঁরা দিয়েছলেন। ৯৪ লক্ষ টাকা জ্যোতিপ্রিয় মল্লিক নগদ নিয়েছিলেন। পরে আরও ৭০ লাখ টাকা দেওয়া হয় বলে জানতে পারেন ইডি আধিকারিকরা।
সবথেকে বড় ব্যাপার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে এই টাকার একটা অংশ ধৃতদের কাছে যায়। সেখান থেকে টাকা পৌঁছে যায় প্রাক্তন মন্ত্রীর কাছে। বিপুল এই লেনদেন কেন? মন্ত্রীকে কেন এত টাকা দেওয়ার প্রয়োজন পড়ল? তাহলে কি এটা সবটাই দুর্নীতির টাকা? সেটাই জানার চেষ্টা করছেন আধিকারিকরা। তবে লেনদেন নিয়ে সমস্ত তথ্য প্রাথমিক ভাবে মুকুল এবং বিদেশ অস্বীকার করেছে বলে খবর। কিন্তু এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যথেষ্ট প্রমাণ এবং নথি আছে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে এক্ষেত্রে বাকিবুর রহমানের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর বাড়ি থেকে দুবাই'য়ের বিপুল সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। সেই সম্পত্তি কার তাও জানার চেষ্টা করা হচ্ছে। দুর্নীতির টাকায় কেনা হচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তা।












Click it and Unblock the Notifications