Sheikh Shahjahan: বেজে যাচ্ছে ফোন, মিলছে না খোঁজ! বিদেশে পালিয়েছে শেখ শাহজাহানের ভাই? বড় ব্যবস্থা ইডির

Sheikh Shahjahan: সন্দেশখালি-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিরাজউদ্দিন বিদেশে পালিয়ে যেতে পারে। এমনটাই আশঙ্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এরপরেই শেখ সিরাজউদ্দিনের নামে লুকআউট সার্কুলার জারি করল ইডি।

ইতিমধ্যে দেশের সমস্ত বিমানবন্দরে সিরাজউদ্দিনের (Sheikh Shahjahan) ছবি পাঠনো হয়েছে বলে খবর। পাশাপাশি তৃণমূল নেতার সম্পর্কে তথ্যও পাঠানো হয়েছে বলে খবর। সেই মতো কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত পাঁচ জানুয়ারি সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে চান ইডি আধিকারিকরা।

Sheikh Shahjahan

বেতাজ বাদশা' শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়িতে চান। কিন্তু মার খেয়ে খালি হাতে ফিরতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। এই ঘটনার দীর্ঘদিন পর গ্রেফতার হন শেখ শাহজাহান। কিন্তু ঘটনার পর থেকে তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনের খোঁজ নেই বলে খবর। বারবার তলব করা হলেও সাড়া পাওয়া যায়নি এলাকায় পরিচিত 'ডাক্তারবাবু'র।

এমনকি বারবার ফোন করা হলেও কেউ ধরেনি সে ফোন। এই অবস্থায় শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন (Sheikh Shahjahan) বিদেশে পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা ইডির। এরপরেই সিরাজউদ্দিনের নামে জারি হল লুকআউট সার্কুলার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখ প্রয়োজন, গত কয়েকমাস আগে ইডির উপর হামলার ঘটনায় শাহজাহানের আর এক ভাই আলমগিরকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। যদিও রবিবার রাতে আলমগিরকে জিজ্ঞাসাবাদ করে ইডি। শেষমেশ জেলেই 'শোন অ্যারেস্ট' করা হয় আলমগিরকে। একই সঙ্গে শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং দিদারবক্স মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে শাহজাহান এবং আলমগির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে। শেখ সিরাজউদ্দিনকেও নিজেদের হেফাজতে পেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বলে রাখা প্রয়োজন, সিবিআই বা রাজ্য পুলিশের দায়ের মামলায় নয়, রেশন দুর্নীতি কাণ্ডে, সন্দেশখালির জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায় 'বেতাজ বাদশা'সহ দুই ভাইকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। জেরা করে বেশ কিছু তথ্য জানতে চান আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+