সারদা-কাণ্ডে জড়াল ব্যারেটোর নাম, জেরা করবে ইডি

সারদা-কাণ্ডের ছায়া ইতিমধ্যে পড়েছে ময়দানে। সিবিআই গ্রেফতার করেছে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকারকে। এ বার কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে সিবিআই। তাঁরা তদন্তে জানতে পেরেছেন, ২০১১ সালের শেষ থেকে ২০১২ সালের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকা জমা পড়েছিল ব্যারেটোর মেয়ের সেভিংস অ্যাকাউন্টে। গোয়ার পানাজিতে সারদা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের অফিস ছিল। সেখান থেকে এই টাকা জমা পড়ত অ্যাকাউন্টে। সন্দেহ, ওই টাকা বিদেশে পাচার করার জন্যই এটা করা হয়েছিল।
ইতিমধ্যে সারদার সঙ্গে চুক্তি নিয়ে বিতর্কে জড়িয়েছে আইআরসিটিসি। সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই চুক্তি হয়েছিল।
আরও পড়ুন: রেলের সঙ্গে কী চুক্তি হয়েছিল সারদার, কারা জড়িত, তদন্তে সিবিআই












Click it and Unblock the Notifications