শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী, বালিগঞ্জ টাকা উদ্ধারকাণ্ডে মনজিৎ সিং-কে দিল্লিতে তলব ইডির

বালিগঞ্জে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় মনজিৎ সিং বিত্তাকে দিল্লিতে তলব করেছে ইডি। আজই হাজিরা দিতে বলা হয়েছে এই ধাবা ব্যবসায়ীকে।

কয়লাকাণ্ডের জাল কতদূর ছড়িয়ে রয়েছে জানতে অবশেষে আজ ব্যবসায়ী মনজিৎ সিং বিত্তাকে দিল্লিতে তলব করল ইডি। বালিগঞ্জে বিপুল টাকা উদ্ধারের ঘটনায় উঠে এসেছে ধাবা ব্যবসায়ী মনজিৎ সিং বিত্তাকে। তিনি শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী বলে জানা গিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিত্তার ছবি প্রকাশ্যে এনেছিলেন। পাল্টা শুভেন্দু অধিকারীর সঙ্গে মনজিতের ছবি প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।

মনজিৎ সিংকে তলব

মনজিৎ সিংকে তলব

কয়লাপাচার কাণ্ডে বালিগঞ্জে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই ঘটনায় বিক্রম শাখারিয়া এবং মনজিৎ সিং বিত্তা নামে দুই ব্যবসায়ীর নাম জানতে পেরেছে ইডি। তার মধ্যে বিক্রম শাখারিয়াকে আটক করে তাকে জেরা করেছে। কয়লাপাচারের টাকা তার নির্মান সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা। তাকে জেরা করে মনজিৎ সিং বিত্তার হদিশ পান তাঁরা। ধাবা মালিক মনজিৎ সিং বিত্তাকে আজ দিল্লিতে তলব করেছে ইডি।

কয়লাপাচারকাণ্ডে জোর

কয়লাপাচারকাণ্ডে জোর

বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় যোগ রয়েছে কলকাতার এই ধাবা ব্যবসায়ী মনজিৎ সিং জিট্টার। এমনই দাবি করেছে তদন্তকারীরা। কয়লা পাচারের মোটা টাকা তাঁর ধাবা ব্যবসার মাধ্যমে সাদা করা হয়েছে। এমনকী মনজিৎ সিংয়ের ধাবায় শাসক দলের একাধিক নেতার যাতায়াত ছিল। শাসক দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে ইডি। মুম্বইয়ের বাসিন্দা মনজিৎ সিং কয়েকদিন আগেই কলকাতার এই ধাবাটি বিক্রি করেছিলেন কয়েকবছর আগে।

মনজিৎ সিংকে নিয়ে বিস্ফোরক দাবি

মনজিৎ সিংকে নিয়ে বিস্ফোরক দাবি

মনজিৎ সিং নামে এই ধাবা ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে শাসক দলের সঙ্গে বিজেপির তুমুল বিরোধ তৈরি হয়েছিল। পাল্টা শুভেন্দু অধিকারী নোংরা রাজনীতি করছে অভিযোগ করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় মনজিৎ সিং জিট্টার সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি প্রকাশ করেন। শুভেন্দু অধিকারী নাকি প্রায় তার ধাবায় খেতে যেতেন বলে দাবি করেছেন কার্তিক বন্দ্যোপাধ্যায়।

বামেদের মিছিলে মনজিৎ

বামেদের মিছিলে মনজিৎ

শুধু শাসক দল তৃণমূল কংগ্রেসই নন মনজিৎ-কে দেখা গিয়েছে বামেদের মিছিলেও। তারপরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। অত্যন্ত প্রভাবশালী নেতাদের সঙ্গে মনজিৎ সিংয়ের যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে। তারপরেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। মনজিৎয়ের ধাবার মাধ্যমেই নাকি কয়লাপাচারের কালো টাকা সাদা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সেকারণেই মনজিৎকে দিল্লিতে জেরা করে তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+