একাধিক নথি চেয়ে অভিষেককে ফের নোটিশ ইডির! প্রতিহিংসা বলছে তৃণমূল
ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের কয়লা পাচার-কাণ্ডে নোটিশ তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ডকে। বেশ কিছু নথি চেয়ে ফের তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে সূত্রের খবর, সোমবার এই স
ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের কয়লা পাচার-কাণ্ডে নোটিশ তৃণমূল সেকেন্ড ইন কম্যান্ডকে। বেশ কিছু নথি চেয়ে ফের তাঁকে দ্বিতীয় নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। তবে সূত্রের খবর, সোমবার এই সংক্রান্ত যা নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে চাওয়া হয়েছিল তা জমা দেওয়া হয়েছে।

নতুন করে তাঁর কাছে আর কোনও নথি নেই বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন অভিষেক। এমনটাই তৃণমূল সূত্রের খবর। তবে এভাবে ফের অভিষেককে নোটিশ পাঠানোর ঘটনাতে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে প্রতিহিংসার অভিযোগ শাসকদলের।
বাংলায় ভোটের আগে কয়লা এবং গরু পাচার-কান্ডের তদন্ত শুরু করে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লা মামলাতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেফতারও করা হয়েছে।
এমনকি একাধিক পুলিশ কর্তাও এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে। তবে ভোটের আগে কার্যত শাসক তৃণমূলের চাপ বাড়িয়ে শান্তিনিকেতন অর্থাৎ অভিষেকের বাড়িতে হানা দেয় সিবিআই। সেখানে অভিষেকের স্ত্রী রুজিরাকে দফায় দফায় জেরা করা হয়েছে।
এমনকি রুজিরার পরিবারকেও জেরা করা হয়েছে। আর এরপরেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। শুধু তাই নয়, স্ত্রী রুজিরাকেও জেরা করা হয়। যদিও করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে তাঁর দিল্লি যাওয়া সম্ভব নয় বলে ইডিকে জানিয়েছেন রুজিরা।
তবে খুব শীঘ্র এই মামলাতে রুজিরাকে জেরা করা হবে বলে খবর। উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টার সময়ে জামনগরের ইডি অফিসে পৌঁছে যান অভিষেক। এরপড় থেকে টানা জেরা। প্রায় ৯ ঘন্টা ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে। জেরা থেকে বেরিয়ে এসেই দিল্লিতে দাঁড়িয়ে কার্যত বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাতের ডাক দেন ডায়মন্ডহারবারের এই সাংসদ।
শুধু তাই নয়, যে সমস্ত রাজ্যে বিজেপির অপশাসন চলছে সেই সমস্ত রাজ্যে পা রাখার হুমকি তাঁর। শুধু পা রাখা নয়, দিল্লির পাশাপাশি ওই সমস্ত রাজ্যেও বিজেপিকে উপড়ে ফেলার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধায়।
জানা গিয়েছে জেরাতে অভিষেকের কাছ থেকে বিনয় মিশ্র সম্পর্কিত একাধিক বিষয়ে জানতে চাওয়া হয়। কয়লা-কাণ্ডে তৃণমূল নেতা বিনয় মিশ্রের খোঁজে সিবিআই এবং ইডি। একের পর এক সমন জারি করা হলেও কার্যত গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে বিনয় মিশ্র। সেখানে দাঁড়িয়ে অভিষেকের সঙ্গে বিনয় মিশ্রের সম্পক্রিত একাধিক তথ্য চাওয়া হয়েছে।
শুধু তাই নয় , থাইল্যান্ডের অ্যাকাউন্টের বিষয়েও একাধিক তথ্য অভিষেকের কাছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানতে চান। এমনটাই সূত্রের খবর। এছাড়াও তদন্তে অভিষেকের সংস্থার বিষয়েও একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications