ফের তলব অভিনেতা বনিকে, কুন্তলের সঙ্গে আরও এক অভিনেত্রীর যোগের হদিশ ইডির হাতে

আগামী মঙ্গলবার ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি

গতকাল ম্যারাথন জেরা করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার যোগ রয়েছে তাঁর। আগামী মঙ্গলবার ফের বনিকে তলব করেছে ইডি। এবার তাঁকে একাধিক কাগজপত্র নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে কুন্তলের সঙ্গে আরও এক অভিনেত্রীর যোগ পাওয়া গিয়েছে। তাকেও তলব করে জেরা করতে চাইছে ইডি।

আবারও তলব অভিনেতা বনিকে

আবারও তলব অভিনেতা বনিকে

ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল ইডি। গতকাল কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তের আর্থিক লেনদেনের যোগ পান তদন্তকারীরা। তারপরেই তাঁকে তলব করা হয়। সঙ্গে সঙ্গে বনি সেনগুপ্ত সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। তাঁকে দফায় দফায় জেরা করে ইডি। এবং কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন বনি সেনগুপ্ত। কুন্তল ঘোষের একাধিক ইভেন্টে তিনি কাজ করেছেন বলেও জানিয়েছেন বনি। সেই ঘটনায় আবারও মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

বয়ানে অমিল কুন্তল-বনির

বয়ানে অমিল কুন্তল-বনির

গতকাল টলিউড অভিনেতা বনি সেলগুপ্তকে ম্যারাথন জেরা করেছে ইডি। দফায় দফায় জেরায় কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। তিনি ইডিকে জানিয়েছেন কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন তিনি। সেকারণে কুন্তল ঘোষের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে গাড়ি নিয়েছেন তিনি। এর বাইরে কুন্তলের সঙ্গে আর কোনও বিষয়ে তাঁর যোগাযোগ নেই বলেই দাবি করেছেন কুন্তল ঘোষ। কিন্তু কুন্তল ঘোষ বলেছেন বনি তাঁর একাধিক ইভেন্ট করেছেন। তার জন্য টাকা দিয়েছিলেন তিনি। সেই টাকা দিয়ে বনি কী করেছেন তা জানানেই তাঁর।

টলিউড যোগ

টলিউড যোগ

কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে কুন্তলের সরাসরি যোগ ছিল। একাধিক অভিনেত্রী এবং মডেলদের সঙ্গে কুন্তলের যোগাযোগের তথ্য প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই টলিউডের এক অভিনেত্রীর সঙ্গে কুন্তলের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। কুন্তল ঘোষের টাকা সেই
টলিউড অভিনেত্রী মাধ্যমে বিনোদনের দুনিয়ায় খেটেছে বলে অনুমান তদন্তকারীদের। সেই অভিনেত্রীকে তলব করে জেরা করার কথা ভাবছেন তদন্তকারীরা। কালো টাকা সাদা করতে টলিউডকে ব্যবহার করা হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছে ইডি।

কী বললেন কৌশানী

কী বললেন কৌশানী

এদিকে বনির বান্ধবী অভিনেত্রী কৌশানী কিন্তু কুন্তলের সঙ্গে বনির যোগাযোগের প্রসঙ্গ একেবারেই এড়িেয় গিয়েছেন। িতনি জানিয়েছেন, কুন্তল ঘোষের কাছ থেকে তিনি নিজে কোনও টাকা নেননি। বনি কোনও টাকা নিয়েছে কিনা সেটা তাঁর জানা নেই। কারণ বনির কাজের সবকিছুই দেখেন তাঁর মা। এক প্রকার এর থেকে দায় এড়িয়ে গিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। তবে টলিউডকে ব্যবহার করে যে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। এবার এই কাজে কুন্তলকে কে কে সাহায্য করেছে সেটা খতিয়ে দেখতে চাইছে ইডি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+