নারদ কাণ্ডে তৃণমূলের ৫ নেতানেত্রীকে কড়া নোটিস! ৫ দিনের মধ্যে 'হিসেব' জমার নির্দেশ ইডির
নারদ কাণ্ডে ফের ইডির তৎপরতা। বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার তৃণমূলের ৫ জন নেতানেত্রীকে ইডির নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৫ দিনের মধ্যে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছ
নারদ কাণ্ডে ফের ইডির তৎপরতা। বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার তৃণমূলের ৫ জন নেতানেত্রীকে ইডির নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী ৫ দিনের মধ্যে নিজের এবং পরিবারের সম্পত্তির হিসেব দিতে বলা হয়েছে তাঁদের।

তৃণমূলের ৫ নেতানেত্রীকে ইডির নোটিশ
তৃণমূলের যে ৫ জন নেতানেত্রীকে ইডির তরফে নোটিশ পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, অপরূপা পোদ্দার, শুভেন্দু অধিকারী এবং রত্না চট্টোপাধ্যায়। এছাড়াও প্রাক্তন আইপিএস এসএনএইত মির্জাকেও নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

আয় ব্যয়ের হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট জমার নির্দেশ
ইডি সূত্রে খবর, এই ৫ নেতানেত্রীকে, তাঁদের আয় ব্যয়ের হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইডির পাঠানো নোটিসে ৫ তৃণমূল নেতানেত্রীকে ৫ দিনের সময় দেওয়া হয়েছে।

দিন কয়েক আগে মুকুল রায়কেও নোটিশ
দিন কয়েক আগে বিজেপি নেতা মুকুল রায়কেই একই ধরনের নোটিশ দেওয়া হয়েছিল। আয় ব্যয়ের হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিতে তাঁকে ৭ দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়ই জানা গিয়েছিল আরও বেশ কয়েকজনকে নোটিশ পাঠাতে চলেছে ইডি।

২০১৬-র নির্বাচনের আগে বিজেপির দফতর থেকে ভিডিও প্রকাশ
২০১৬-র বিধানসভা নির্বাতনের আগে, বিজেপির দফতর থেকে স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেই সময় গোপন ক্যামেরায় বেশ কয়েকজন নেতানেত্রীকে টাকা নিতে দেখা গিয়েছিল। যদিও সেই ভিডিও-র সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications