Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৩ অক্টোবর তাঁকে সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই দিল্লিতে বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আর ওইদিনই ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ তদন্তকারী সংস্থার। ফলে এর পিছনে রাজনৈতিক প্রতিহিংসাই দেখছে শাসকদল তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর আগে গত ১৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিশ পাঠিয়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির

সেদিন ইন্ডিয়া জোটে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে যোগ না দিয়ে ইডির (ED) মুখোমুখি হন অভিষেক। একই ভাবে ফের রাজনৈতিক কর্মসূচির দিনই তাঁকে তলব করা হল। যেভাবে হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের। প্রতিহিংসা করতেই এহেন পদক্ষেপ বলে মনে করছেন তিনি।

তবে এর মধ্যে কোনও প্রতিহিংসা দেখছে না বঙ্গ বিজেপি। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল সিনহা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই জেরা করা প্রয়োজন। আর তাঁকে জেরা করলেই = অনেক তথ্য সামনে আসবে। কিন্তু ফের তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে শঙ্কা বিজেপি নেতার। কার্যত একই মত অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিরও।

উল্লেখ্য, ইডির নোটিশের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচির দিনেই কীভাবে তাঁকে ডাকা হচ্ছে তা তুলে ধরেও কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে আগামী ৩ তারিখ সম্ভবত ইডির মুখোমুখি হবেন না তিনি। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আগামী ২ রা অক্টোবর থেকে দিল্লির বুকে ধর্নায় বসছে তৃণমূল।

প্রায় কয়েকশ নেতা-কর্মী যোগ দেওয়ার কথা রয়েছে এই কর্মসূচিতে। উপস্থিত থাকবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। ফলে ইডির তদন্তের মুখোমুখি হতে নতুন করে সময় তিনি চাইতে পারেন বলেই খবর।

গত ১৩ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করে ইডি। প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করা হয়। দীর্ঘ জেরা শেষে অভিষেক জানিয়েছিলেন, দীর্ঘ জেরার নিট ফল -২। একই প্রশ্ন বারবার করছে তাঁরা। তবে তদন্তে সবরকম সাহায্যের কথাও জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+