ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আত্মীয়-সহ গ্রেফতার আরও ২, দেবাঞ্জন দেব সম্পর্কে মামলার কপি চাইল ইডি
কসবা-সহ একাধিক জায়গায় ভুয়ো ভ্যাকসিন (fake vaccination) কাণ্ডে গ্রেফতার আরও ২। এদের মধ্যে একজন দেবাঞ্জন দেবের (debanjan deb) আত্মীয়। অন্যদিকে ভুয়ো ভ্যাকসিনেশন এবং দেবাঞ্জন দেব সম্পর্কে লালবাজারের কাছে তথ্য চাইল ইডি
কসবা-সহ একাধিক জায়গায় ভুয়ো ভ্যাকসিন (fake vaccination) কাণ্ডে গ্রেফতার আরও ২। এদের মধ্যে একজন দেবাঞ্জন দেবের (debanjan deb) আত্মীয়। অন্যদিকে ভুয়ো ভ্যাকসিনেশন এবং দেবাঞ্জন দেব সম্পর্কে লালবাজারের কাছে তথ্য চাইল ইডি (ed)। তথ্য চাওয়া হয়েছে টাকার লেনদেন নিয়েও।

তথ্য চাইল ইডি
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের জাল কতদূরে বিস্তৃত, এর পিছনে আর্থিক লেনদেনের পরিমাণই বা কীরকম, কোনও প্রভাবশালী এর পিছনে যুক্ত আছেন কিনা, তা নিয়ে তথ্য জানতে চাইল ইডি। এব্যাপারে ইডির তরফে লালবাজারে ইমেল করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, লালবাজারের কাছ থেকে এই সংক্রান্ত সবকটি এফআইআর-এর কপি চাওয়া হয়েছে।
Recommended Video

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার আরও দুই
এদিকে সোমবার রাতে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আরও দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। এরা দুজনই দেবাঞ্জন দেবের সহযোগী। এদের একজন দেবাঞ্জন দেবের আত্মীয়ও বটে। তিনি হলেন কাঞ্জন দেব। অন্যদন হলেন শরৎ পাত্র। এখনও পর্যন্ত এই কাণ্ডে সিট গ্রেফতার করল পাঁচজনকে। এর আগে গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। এদিন দেবাঞ্জন ছাড়াও কাঞ্চন দেব এবং শরৎ পাত্রকে আদালতে হাজির করানো হবে। তাদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।

কাঞ্চন প্রতারণা করত দেবাঞ্জনকেও
দেবাঞ্জনের মতোই খুড়তুতো ভাই কাঞ্চন দেব ভুয়ো পরিচয় দিয়ে কাজ চালিয়েছেন বলে অভিযোগ। তিনি নিজেকে পুরসভার প্রশাসনিক আধিকারিক পরিচয় দিতেন। দেবাঞ্জনের অফিসের দেখভাল করত এই কাঞ্চন। দেবাঞ্জন দেব তদন্তকারীদের জানিয়েছেন, কাঞ্চন সুযোগ নিত। দেবাঞ্জনের অফিসের কোনও কিছু কেনার দরকার হলে, বাড়তি টাকা আদায় করে নিত। উদাহরণ দিয়ে দেবাঞ্জন বলেছে, ২ হাজার টাকাল খরচ হলে, সে দ্বিগুণ টাকা আদায় করে নিত। অন্যদিকে কাঞ্চন দেবাঞ্জনের সব বিষয় জানত। তাই দেবাঞ্জনও বিষয়টি নিয়ে কোনও কথা বলত না।

শরৎ পাত্র দিতেন ভ্যাকসিন
সোমবার ধৃত শরৎ পাত্র বিভিন্ন ক্যাম্পে ইঞ্জেকশন দিতে। তিনিই কসবার ভুয়ো ক্যাম্পে সাংসদ মিমি চক্রবর্তী ভুয়ো ভ্যাকসিন দিয়েছিলেন। কসবা ছাড়াও তিনি সোনারপুর এবং সিটি কলেজের ক্যাম্পেও ভুয়ো টিকা দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications